× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন শেষে সুস্থ আছেন পরমব্রতের স্ত্রী পিয়া, ফিরছেন বাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৭:৩৭ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৮:০৯ পিএম

অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। ছবি : সংগৃহীত

অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। ছবি : সংগৃহীত

গেল সোমবার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি বিয়ে করেছন। তার পর দিনই স্ত্রী পিয়া চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন। ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারও করা হয়। অস্ত্রোপচার সফল হলেও হাসপাতাল থেকে পিয়া কবে ছাড়া পাবেন, তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি সে রাতে। 

তার শারীরিক পরিস্থিতি কেমন থাকে, তা পর্যবেক্ষণ করে বুধবার সিদ্ধান্ত জানানোর কথা ছিল। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী সমাজকর্মী পিয়া চক্রবর্তী। 

ঘণ্টা খানেকের অস্ত্রোপচার শেষে তার কিডনিতে জমা পাথর বের করে আনা হয়েছিল মঙ্গলবার। এ বার বাড়ি ফেরার পালা। নতুন করে কোনো জটিলতা না হলে বুধবার বিকাল-সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ছাড়া পাবেন পরমের পিয়া।

সোমবার যোধপুর পার্কের বাড়িতে বিয়ে হয় যুগলের। হাতে গোনা পরিচিতদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল সে রাতেই। মধ্যরাতে হঠাৎ কোমর-পিঠে যন্ত্রণা শুরু হয় পিয়ার। সেই কষ্ট সহ্য করতে না পেরে পরদিন হাসপাতালে ছুটতে হয় তাকে। 

অপারেশন শেষে বুধবার দুপুর পর্যন্ত পিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হয়নি বলেই সূত্রের খবর। তাই বুধবারই তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। 

তবে শারীরিক তেমন কোনো জটিলতা না থাকলেও পুরোপুরি সুস্থ হতে গেলে বেশকিছু দিন বিশ্রামে থাকতে হবে পিয়াকে। এই পরিস্থিতিতে সহকর্মী-বন্ধুদের নিয়ে বিয়ের পর যে অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যুগল, তা হয়তো এখনই সম্ভব হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা