× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সান্তা ক্লজ হয়ে আসছে স্নাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৫:০৪ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম

সান্তা ক্লজ হয়ে আসছে স্নাক

বিশ্বের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রতি মাসেই দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম মুক্তি দিয়ে থাকে প্ল্যাটফর্মটি। এরই ধারাবাহিকতায় নভেম্বরে এখন পর্যন্ত ৯টি সিনেমা মুক্তি দিয়েছে তারা। মাসের শেষে ‘দ্য ব্যাড গায়েস : অ্যা ভেরি ব্যাড হলিডেস’ শিরোনামে অ্যানিমেশন ছবি মুক্তি পেতে যাচ্ছে। নেটফ্লিক্স দর্শকদের জন্য ৩০ নভেম্বর অবমুক্তি করা হবে সিনেমাটি।

আগামী ২৫ ডিসেম্বর ক্রিসমাস-ডে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। দিনটিকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হচ্ছে বিশ্বের বড় বড় শহর। তার মধ্যে একটি হচ্ছে আমেরিকার ব্যস্ততম শহর নিউইয়র্ক।

বড়দিনে এই শহরে অসংখ্য সান্তা ক্লজ উপহার নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসে। নিউইয়র্ক শহরের তেমনই এক সান্তার গল্প নিয়ে ‘দ্য ব্যাড গায়েস : অ্যা ভেরি ব্যাড হলিডেস’ অ্যানিমেশন সিনেমা নির্মাণ করেছেন হলিউড নির্মাতা ব্রেট হল্যান্ড। গল্পে দেখা যাবে জনপ্রিয় কার্টুন চরিত্র স্নাক সান্তা ক্লজ সেজে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দিয়ে আসছেন। এ সময় শহরে ভয়ংকর তুষারপাত শুরু হয়। নানা প্রতিকূলতার মাঝেও তিনি উপহারগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

সিনেমাটির মুক্তি নিয়ে নির্মাতা হল্যান্ড নেটফ্লিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দ্য ব্যাড গায়েস : অ্যা ভেরি ব্যাড হলিডেস’ সিনেমাটি বড়দিন সামনে রেখে আমরা মুক্তি দিচ্ছি। কারণ সিনেমার গল্প এই দিনটিকে ঘিরে। তাই ডিসেম্বর মাসজুড়ে বাচ্চাদের পাশাপাশি বড়দের কাছেও সিনেমাটি বেশ ভালো লাগবে বলে আমি আশাবাদী।’

সিনেমার প্রধান কার্টুন চরিত্র স্নাকে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ক্রিস ডিমান্টলু পল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্যারি ওয়ালগ্রেন, জেহরা ফজল, কেইথ সিলভারস্টাইন, মিচেল গদ্রি, রাউল ক্যাবেল্লস ও এজিকেল এজেবিগের মতো তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা