× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে গুরু-শিষ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১২:০৯ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১২:১১ পিএম

একসঙ্গে গুরু-শিষ্য

বিটিভির লালন গীতির অনুষ্ঠান ‘অচিন পাখি’। এর নতুন পর্বে একসঙ্গে গান গাইলেন গুরু-শিষ্য। তারা হলেন সংগীতশিল্পী বাউল শফি মণ্ডল ও ক্লোজআপ ওয়ান তারকা বিউটি। গত রবিবার এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নেন শফি মণ্ডল ও বিউটি। শফি মণ্ডল জানান, তিনি গেয়েছেন ‘মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি’ গানটি।

অন্যদিকে বিউটি জানান তিনি গেয়েছেন ‘জাত গেল জাত গেল বলে’ গানটি। শফি মণ্ডল বলেন, ‘বিউটি আমার খুব স্নেহের, খুব আদরের। যদিও অনেক আগে থেকেই বিউটি আমাকে গুরু বলেই মানে। কিন্তু আমি সরাসরি তার গুরু ছিলাম না। তবে এখন বিউটি আমার কাছে গানের তালিম নিচ্ছে। আমি আর বিউটি একসঙ্গে একই অনুষ্ঠানে গাইলাম। খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘বিটিভি আগের চেয়ে অনেক বদলে গেছে। অনেক আধুনিক হয়েছে। যে কারণে এখন কাজ করতেও ভীষণ ভালো লাগে। এবারের অনুষ্ঠানে অংশ নিয়ে ভীষণ ভালো লেগেছে। আশা করছি দর্শক উপভোগ করবে অনুষ্ঠানটি।’

বিউটি বলেন, ‘আমি ক্লোজআপ ওয়ানে আসার অনেক আগে থেকেই গুরুজির সঙ্গে একই মঞ্চে গান গেয়েছি। বছরে দুবার কুষ্টিয়ায় লালন উৎসবে তার সঙ্গে দেখা হতো, একই মঞ্চে গান গাওয়া হতো। তখন থেকেই তাকে আমি গুরু বলেই মেনে আসছি। পরবর্তী সময়ে আমি সংগীতাঙ্গনে পুরোদমে কাজ শুরুর পর তার সঙ্গে আরও বহু কাজ করার সুযোগ আসে। গুরুজি আমাকে ভীষণ স্নেহ করেন। আমার সৌভাগ্য যে তার সাহচর্য পেয়েছি ছোটবেলা থেকেই। এটা আমার জীবনের জন্য অনেক বড় আশীর্বাদ। কোনো সম্মানী ছাড়াই তিনি আমাকে তালিম দিচ্ছেন। অনেক কিছু শিখতে পারছি আমি। গুরুজির প্রতি আমার মনের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা রইল। অচিন পাখি অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল আমাকে গুরুজির সঙ্গে গানের সুযোগ করে দেওয়ার জন্য।’

এদিকে বিউটি জানান, শুক্রবার ইউটিউবে তার নতুন গান ‘মন কান্দে’ প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন মানারুল হক বাসিত। সুর করেছেন রনক রায়হান। বিউটি আরও জানান, শফি মণ্ডলের সঙ্গে দেশের বাইরে তার টানা বেশ কিছুদিনের শো ছিল। কিন্তু শীত চলে আসায় তা বাতিল হয়েছে। আবার দেশেও বিউটির কিছু শো ছিল। কিন্তু হরতাল অবরোধের কারণে সেসব শো একের পর এক বাতিল হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা