× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমির খানের সঙ্গে জেনেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১০:৫৪ এএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১১:৩১ এএম

আমির খান ও জেনেলিয়া ডি সুজা। ছবি : সংগৃহীত

আমির খান ও জেনেলিয়া ডি সুজা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। অভিনয়ে আগের মতো নিয়মিত দেখা যায় না তাকে। বড়পর্দায় সর্বশেষ অভিনয় করেছেন ২০১৬ সালে। জন আব্রাহামের বিপরীতে ‘ফোর্স ২’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর ছোটপর্দায় হাতেগোনা কয়েকটি কাজ করা এই অভিনেত্রী ২০২৪ সালে আবারও ফিরছেন বড়পর্দায়। সিনেমার নাম ‘সিতারে জামিন পার’।

এ বছরের ২১ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্ম জিওতে তার ‘ট্রায়াল পিরিয়ড’ শিরোনামে একটি ওয়েব ফিল্ম মুক্তি পায়। তার চরিত্রটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে ২০২৪ সালে বেশকিছু সিনেমা নিয়ে ফিরবেন বলিউডের এই অভিনেত্রী। তার মধ্যে অন্যতম সিতারে জামিন পার।

জেনেলিয়ার বলিউডে অভিষেক হয় ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ দিয়ে। এরপর ২০০৮ সালে আমির খানের প্রযোজনায় ‘জানে তু এ জানে না’ অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন। এবার সিতারে জামিন পার দিয়ে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন জেনেলিয়া। আর প্রযোজনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন আমির খান। তাদের দুজনের অভিনয়ের বিষয়টি ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আরএস প্রাসান্না।

তিনি বলেন, ‘আমার নতুন সিনেমা সিতারে জামিন পারে আমির খানের সঙ্গে কাজ করবেন জেনেলিয়া। বিষয়টি নিশ্চিত করা হলো। এটি একটি ড্রামা ফিল্ম হবে। গল্পের কাজ চলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সিনেমায় আমির-জেনেলিয়া ছাড়া আরও অভিনয় করবেন দারশিল সাফারি।’

২০১২ সালে অভিনেতা রীতেশ দেশমুখকে বিয়ের পর ঘরসংসারকে প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। বিয়ের দুই বছরের মাথায় ২০১৪ সালে রীতেশ-জেনেলিয়ার প্রথম সন্তানের জন্ম হয়। নাম রিয়ান। তার বছর দুয়েকের ব্যবধানে ২০১৬ সালে দ্বিতীয় ছেলের জন্ম হয়। আবারও তাদের সন্তান আসতে চলেছে বলে সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা