× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা আসছেন শর্মিলা ঠাকুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ০৯:৫২ এএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১০:৫০ এএম

ঢাকা আসছেন শর্মিলা ঠাকুর

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি উৎসবের এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শর্মিলা ঠাকুর ছাড়াও এশিয়ান কম্পিটিশন সেকশনে জুরি হিসেবে থাকবেন রুশ চলচ্চিত্র প্রযোজক আনা সালাসিনা, সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান, বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সামিয়া জামান এবং ব্যাংককভিত্তিক চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক টম ওয়ালের।
উৎসবে আরও থাকবেন ইরানের কিংবদন্তি নির্মাতা মাজিদ মাজিদি এবং ভারতের নন্দিত গায়ক, অভিনেতা অঞ্জন দত্ত।

২০ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় আড়াইশ চলচ্চিত্র। উৎসবে ১০ বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর অডিটরিয়াম, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

বিচারকরা উৎসবের এশিয়া বিভাগের চলচ্চিত্রগুলো থেকে শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফারকে পুরস্কার দেবেন। এ ছাড়া অংশ নেবেন উৎসবের বিভিন্ন সেশনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা