× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট যাচ্ছে হায়েনা এক্সপ্রেস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১০:৫৪ এএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ১০:৫৫ এএম

সিলেট যাচ্ছে হায়েনা এক্সপ্রেস

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’। এ বছর তারা দেশের বিভিন্ন জেলায় অর্ধশতাধিক কনসার্ট করেছে। ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শিরোনামে নিজেদের স্লো কনসার্ট করতে এবার সিলেট যাচ্ছে ব্যান্ডটি। ১ ডিসেম্বর জেলার শিল্পকলা একাডেমিতে কনসার্টটি আয়োজন করেছে অ্যাই রেড মাল্টিমিডিয়া ও হ্যাভি মেটাল টি-শার্ট।

এটি মূলত তাদের সাড়া জাগানো অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এর লাইভ পারফরম্যান্স। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহের পর এ সিরিজের একক কনসার্ট হবে এবার সিলেটে।

ব্যান্ডের সদস্য প্রবর রিপনের মতে, ‘কোনো ব্যান্ডকে ভালোমতো চেনার উপায় তাদের অ্যালবাম ও একক কনসার্ট। সাধারণত আমাদের দেশে যে ধরনের দলগত কনসার্ট হয়, সেখানে সময়ের স্বল্পতা থাকে। শ্রোতারা অতৃপ্ত থেকে যায়। প্রিয় দলের গান খুব বেশি শোনার সুযোগ পায় না। তাই আমরা এ কনসার্টের আয়োজন করেছি। ধীরস্থিরভাবে ব্যান্ড দীর্ঘসময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে একক কনসার্টে। কোনো ধরনের অস্থিরতা ছাড়াই গান পরিবেশন করা যাবে বলে আমার প্রত্যাশা। কনসার্টে যারা উপস্থিত থাকবে, তারা কেবল পুরো অ্যালবামের গানই লাইভ দেখবে না। বরং তারা অনুভব করতে পারবে তাদের প্রিয় সার্কাস।’

এ কনসার্টে থাকবে হায়েনা এক্সপ্রেসের সব গান। সঙ্গে আনপ্লাগড গান, কবিতা ও জোকারদের পারফর্মিং আর্ট।

তিন ঘণ্টার এই লাইভ কনসার্টে একক পারফরম্যান্স থেকে শুরু করে লাইট, ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন সবকিছুতেই থাকবে চমক। যেটাকে ব্যান্ডের ভাষায় কনসেপ্টচুয়াল কনসার্ট বলা হচ্ছে। এ কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ও অফলাইনে। টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।

২০১৮ সালে পাঁচ সদস্য নিয়ে গঠিত হয় সোনার বাংলা সার্কাস ব্যান্ডটি। এ ব্যান্ড দলের প্রথম অ্যালবাম হায়েনা এক্সপ্রেস। এ দলের পাঁচ সদস্য হলেনÑ প্রবর রিপন (ভোকাল ও গিটারিস্ট), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটারিস্ট), হাসিন আরিয়ান (ড্রামার), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কি-বোর্ড)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা