× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-১০ আসনে নৌকার টিকিট পাচ্ছেন নায়ক ফেরদৌস?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৭:৪০ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৮:১৪ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ফেরদৌস। ছবি : সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ফেরদৌস। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে বিভিন্ন দেশে নানা অঙ্গনের তারকারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন। কেউ কেউ সাফল্য পেয়েছেন। অনেকে হারিয়ে গেছেন। বাংলাদেশের রাজনীতিতেও তারকাদের অংশগ্রহণের গল্প বেশ সমৃদ্ধ। তাদের মধ্যে আসাদুজ্জামান নূর অভিনেতা থেকে নেতা হয়েও সুনাম অর্জন করেছেন। অভিনেত্রী তারানা হালিমও আওয়ামী লীগের নেত্রী হিসেবে সফল।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও দেখা মিলতে পারে অনেক তারকার। কারণ ইতোমধ্যে ডজনের বেশি তারকা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে আলোচনায় রয়েছেন। রবিবার প্রার্থী চূড়ান্ত করবে সরকারে থাকা দলটি। তারকাদের মধ্যে কে হাসবেন শেষ হাসি, তা জানতে আগ্রহী অনেকেই। 

এর মধ্যেই নানা সূত্রে খবর ভাসছে ঢাকা-১০ আসনে নৌকার টিকিট পেতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ফেরদৌস। সোশ্যাল মিডিয়ায় সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

তবে ফেরদৌস বলেন, ‘এখনো কোনোকিছু চূড়ান্ত নয়। আগামীকাল সকালে অফিসিয়ালি ঘোষণা আসবে। তখনই বলা যাবে। তবে আমি দলের সমর্থন পাব সেই প্রত্যাশাতেই মনোনয়ন কিনেছি। আশা করছি ঢাকা-১০ আসনের উন্নয়ন ও সার্বিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত করতে পারব।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থিত জাতীয় সংসদের ১৮৩নং আসন ঢাকা-১০। ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ থানার সমন্বয়ে গঠিত এই আসনটি রাজধানীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা