× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বছরে ব্যান্ড আফটারম্যাথ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম

১৭ বছরে ব্যান্ড আফটারম্যাথ

দেশের ব্যান্ডসংগীতপ্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় নাম আফটারম্যাথ। যাদের গানের ভক্ত বাংলাদেশসহ পাশের ভারতেও ছড়িয়ে আছে। নিজেদের গান নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখা এ ব্যান্ডটি এ মাসে ইন্ডাস্ট্রিতে ১৭ বছরে পা রেখেছে।

রক ব্যান্ড আফটারম্যাথের যাত্রা ২০০৭ সালে। ১৬ বছরের পথচলায় তারা রেডিও এবিসি বেস্ট ক্যাম্পাস ব্যান্ড, বিবিএমএফসি বেস্ট অ্যালবাম ২০২১-সহ অনেক অ্যাওয়ার্ড পেয়েছে।

২০২১ সালে আফটারম্যাথের প্রকাশিত ‘জেদ’ অ্যালবামটি শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আফটারম্যাথের মোহ, ধোঁয়া, উৎসর্গ, মাটির রোদের মতো গানগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের বেশ প্রিয়।

ব্যান্ডটির নামকরণ করেন প্রতিষ্ঠাতা সদস্য ফাহিম। প্রতিষ্ঠার পরের বছর প্রথম গান ‘সূর্যাপেক্ষা’ মুক্তি পায়। এক বছর পর গান ‘মাটির রোদ’ প্রকাশিত হয়; যা পরে জেদ (২০২১) অ্যালবামে বোনাস ট্র্যাক হিসেবে যুক্ত হয়। এখন পর্যন্ত তাদের একটি অ্যালবামই বের হয়েছে।

নিজেদের দীর্ঘ এ জার্নি নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট ফাহিম হোসেন। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত। দীর্ঘ এ জার্নিতে শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েছি। যার জন্যই দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে আমাদের একটি ছোট অতীত হয়েছে। আমাদের ব্যান্ডের ১৬ বছর পার হয়েছে ২৩ নভেম্বর। এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের। শ্রোতাদের ভালোবাসায় দীর্ঘ এই সময় আমরা ইন্ডাস্ট্রিতে নিজেদের মেলে ধরতে পেরেছি। এ ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’

১৬ বছর উদ্‌যাপনে ব্যান্ডের কোনো আয়োজন নেই বলে জানান তিনি।

ব্যান্ডের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে : অস্পৃহ, উপহাস, অন্যগান, হুংকার, অধিকার, তুমি, ধোঁয়া ও উৎসর্গ।

ব্যান্ডের সদস্যসংখ্যা ৫। তার মধ্যে প্রতিষ্ঠাকালীন সদস্য ফাহিম গিটার সামলান। এ ছাড়া সাকিব (ড্রাম), নাভিদ (ভোকাল), মুন্তাসির (বেজ) ও আসিফ (গিটার)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা