প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৭:১২ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৮:৪৯ পিএম
২৪ নভেম্বর দুরন্ত টিভিতে মুক্তি পাবে ভাষান্তরিত সিনেমা ‘ভিক দ্য ভাইকিং দ্য ম্যাজিক সোর্ড’। ছবি- সংগৃহীত
ভিকের বাবা হ্যালভার একজন ভাইকিং। সে জাহাজ ভর্তি মাছ নিয়ে বাড়ি ফিরছিলো। সে সময় সমুদ্রে তাদের জাহাজে আক্রমণ করে জলদস্যু এসভেন। ভাগ্যক্রমে হ্যালভারের জাহাজে এসভেনের লুট করে আনা তলোয়ার চলে আসে। সেই তলোয়ারের জাদুর ক্ষমতা আবিষ্কার করে ছোট্ট ভিক। হ্যালভারের ভুলের কারণে ভিকের মা সোনায় বদলে যায়।
এতে সবার খুব মন খারাপ হয়। কীভাবে ভিকের মায়ের শরীরে প্রাণ ফিরে আসবে সেই চিন্তা করে। এসময় আগন্তুক লিফ এসে তাদেরকে সমুদ্রের অন্য প্রান্তে দেবতা থোরের কাছে নিয়ে যায়। আর শুরু হয় ভাইকিংদের দুঃসাহসিক সমুদ্র অভিযানের এক চমৎকর গল্প।
নানান বিপত্তির সম্মুখীন হয় ভাইকিঙের দলটি। কিন্তু ভিকের বুদ্ধিতে সব বাঁধা অতিক্রম করে তারা এবং ভিকের মা আবার প্রাণ ফিরে পায়।
দুরন্ত টিভির ভাষান্তরিত সিনেমা ‘ভিক দ্য ভাইকিং দ্য ম্যাজিক সোর্ড’। সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে আগামী ২৪ নভেম্বর শুক্রবার রাত ১০টায়।