× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশুপ্রেমের গল্পে হিরণের ছবি ‌‘দ্য পাপ্পি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৮:৫২ পিএম

নতুন ছবির ঘোষণা দেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। ছবির নাম 'দ্য পাপ্পি'।

নতুন ছবির ঘোষণা দেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। ছবির নাম 'দ্য পাপ্পি'।

চলতি বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল আবু তাওহীদ হিরণ পরিচালিত প্রথম ছবি ‘আদম’। সিনেমাহল এবং সিনেপ্লেকগুলোতে বেশ দর্শক সাড়া পেয়েছিল ছবিটি। এরপর নির্মাণ করেন দ্বিতীয় ছবি ‘রং রোড - অধ্যায় আদুরী’। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। 

এরই মধ্যে আরও একটি নতুন ছবির ঘোষণা দেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। ছবির নাম 'দ্য পাপ্পি'।

একটি স্তন্যপায়ী হিংস্র প্রাণী তথা কুকুকের আবেগ ও অনুভূতি এবং মানুষের পশু-প্রাণী প্রেমের গল্পে নির্মিত হচ্ছে 'দ্য পাপ্পি' ছবিটি। এর গল্প লিখেছেন নির্মাতা আবু তাওহীদ হিরণ নিজেই। 

ছবিতে অভিনয় করছেন নতুন ও পুরাতন একঝাঁক শিল্পীরা, পোস্টার ও ট্রেইলার প্রকাশের মাধ্যমে শিল্পীদের নাম ও চরিত্র পরিচয় প্রকাশ করবেন জানালেন নির্মাতা।

পরিচালক হিরণ বলেন, ‘আমার আগের ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা জানেন আমি একটু অন্য ঘরানার ছবি বানাতে চাই। এবারের গল্পটাও একটু ভিন্নধর্মী। একটি কুকুরকে কেন্দ্র করে গল্প। আপাতত এতটুকুই জানাচ্ছি। আশা করছি আগের ছবির মতো এবারের ছবিটিও দর্শকের ভালো লাগবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা