× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুগ্ধতা ছড়াল শাহরুখ-তাপসীর ডানকি সিনেমার প্রথম গান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৮:৫২ পিএম

ডানকি সিনেমার ‘লুট পুট গ্যায়া’ গানের একটি দৃশ্য। ছবি- গানের ভিডিও থেকে নেয়া

ডানকি সিনেমার ‘লুট পুট গ্যায়া’ গানের একটি দৃশ্য। ছবি- গানের ভিডিও থেকে নেয়া

রাজকুমার হিরানির সিনেমায় শাহরুখ খান। শেষ পর্যন্ত এই জুটির সিনেমা দেখার অপেক্ষা ফুরাতে চললো। ডিসেম্বরেই মুক্তি পাবে ‌‘ডানকি’। এ ছবি দিয়েই প্রথমবারের মতো সিনেমায় এক হলেন মাস্টার মেকার হিরানি ও বলিউড বাদশাহ। এখন চলছে প্রচারণা।

যার অংশ হিসেবে প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম গান। এ গানের শিরোনাম দেয়া হয়েছে ‘লুট পুট গ্যায়া’। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ‘ডানকি’ মুক্তির এক মাস আগে গানটি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

সিনেমাটিতে হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর তাপসী মানুর ভূমিকায়। মানুর প্রতি হার্ডির দুর্বলতা প্রকাশ পেয়েছে গানটিতে। রোম্যান্টিক গানটিতে ম্যাজিকের মতো কাজ করেছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ। গানের কথা লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিং। গণেশ আচার্যের কোরিওগ্রাফিতে শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ ভক্তরা।

অনেকে এই গানে ৯০ দশকের জুটির আমেজ ফিরে পাচ্ছেন শাহরুখ-তাপসীর রসায়নে। 

শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই চারজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এ ছাড়া আরও অভিনয় করেছেন–বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা