× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ দিনে ১৫০০ কোটি টাকা আয় করল ‘ব্ল্যাক অ্যাডাম’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১৫:১৩ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৩:২০ পিএম

৪ দিনে ১৫০০ কোটি টাকা আয় করল ‘ব্ল্যাক অ্যাডাম’

বিশ্বব্যাপী গত ২১ অক্টোবর মুক্তি পেয়েছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। মুক্তির শুরু থেকেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ডোয়াইন জনসন অভিনীত ছবিটি।

মুক্তির চার দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫০০ কোটি টাকা!

ভারতেও ছবিটি নিয়ে দর্শকের উত্তেজনা চরমে। এই কয়দিনে শুধু ভারতীয় বক্স অফিসে ছবিটি আয় করেছে ২৩ কোটি রুপির বেশি।

‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিকসে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়ে আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রটি।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত সুপারহিরো চলচ্চিত্র ‘দ্য ব্যাটম্যান’ ভারতে মুক্তির প্রথম দিনে প্রায় সাত কোটি রুপি আয় করেছিল। সেই অনুপাতে ‘ব্ল্যাক অ্যাডাম’-এর আয় যে আরও বৃদ্ধি পাবে তা নিয়ে যথেষ্ট ইতিবাচক বক্স অফিস বিশ্লেষকরা।

এদিকে, প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার পারদ ওপরে উঠতে শুরু করে। এ ছবির সবচেয়ে বড় আকর্ষণ এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে আবির্ভূত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়েইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো ছবিতে দেখা গেল তাকে।

এ ছাড়া ছবিটিতে আরও একটি বড় দেখা গেছে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে। ডিসি কমিকসের সুপারহিরো সিরিজের শাজামের প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও ভিলেন নয়, অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত চরিত্রটি। তবে ছবিটিতে জনপ্রিয় এ চরিত্রকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন পরিচালক জাউমি কোলেট।


প্রবা/টিএম/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা