× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার বিয়ে করলেন গায়ক নোবেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১৬:৪০ পিএম

আবার বিয়ে করলেন গায়ক নোবেল

জি বাংলার সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল যেন বিতর্কের রাজকুমার। বিতর্ককে নিত্যসঙ্গী করে পথ চলেন তিনি। চলতি বছরই সালসাবিল মাহমুদের সঙ্গে ডিভোর্স হয়েছে। এবার তিনি বিয়ে করলেন ব্লগার ফারজান আরশিকে। 

নোবেল নিজেই ফেসবুক প্রোফাইলে পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি নোবেল। নোবেল জানান, শিগগির আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে বিয়ের বিষয়টি তুলে ধরবেন।

নোবেলের স্ত্রীর নাম ফারজান আরশি। তার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি খুলনার ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুই বছর সংসার করেছেন তারা। তবে চলতি বছরের জুলাইয়ে নোবেলের প্রেমে পাগল হয়ে ফারজান আরশি তার প্রথম স্বামী নাদিম আহমেদকে ডিভোর্স দেন। এরপর বিয়ে করেন গায়ক নোবেলকে।

জানা গেছে, চলতি বছরের মে মাসে প্রতারণার মামলায় জেল থেকে বের হয়ে নিজ জেলা গোপালগঞ্জে অবস্থান করেন নোবেল। ওই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় ব্লগার ফারজান আরশির। এরপর বেশ কয়েকবার তারা নড়াইলের অরুণিমা রিসোর্টে দেখা করেন। খুলনায়ও বেশ কয়েকবার দেখা হয়েছে নোবেল ও আরশির। গুঞ্জন রয়েছে নোবেলর সঙ্গে পরিচয়ের পরে ফারজান আরশি তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন।

জানা গেছে, ফারজান আরশি ২০২১ সালের ৮ জানুয়ারি তার সাবেক স্বামী ফুড ব্লগার নাদিম আহমেদকে বিয়ে করেন। ২০১৪ সাল থেকে তাদের প্রেমের সম্পর্ক ছিল। ৭ বছরের প্রেম সংসারে এসে টিকলো না ২ বছর।

২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা