× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়ক রুবেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১৬:১২ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১৬:২৮ পিএম

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। প্রবা ফটো

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। বরিশাল-৩ আসন থেকে তিনি মনোনয়ন ফরম তুলেছেন বলে জানা গেছে।

মনোনয়ন ফরম তোলার পর তিনি বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যান্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের। 

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা