× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস ইউনিভার্স হলেন নিকারাগুয়ার শেনিস পালাসিওস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ১৪:৪১ পিএম

মিস ইউনিভার্স হলেন নিকারাগুয়ার শেনিস পালাসিওস

অনুষ্ঠিত হয়ে গেল ৭২তম মিস ইউনিভার্সের আসর। মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতে নিয়েছেন নিকারাগুয়ার প্রতিযোগী শেনিস পালাসিওস। 

১৯ নভেম্বর এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় বসেছিল মিস ইউনিভার্সের এবারের আসর। সেখানেই মাথায় বিজয়ীর মুকুট পরেন শেনিস। তার জন্ম ২০০০ সালের ৩০ মে। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই সুন্দরী মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন।

শেনিস পালাসিওসের প্রথম নিকারাগুয়ান প্রতিযোগী যিনি মিস ইউনিভার্স জিতেছেন। শেনিস পালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার গতবারের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আরবনি গ্যাব্রিয়েল।

প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৯০টি দেশের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা