× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপ্লব সাহার কন্ঠে ‘ও আমার নন্দিনী’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ২২:০১ পিএম

বিপ্লব সাহা

বিপ্লব সাহা

দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ -এর কর্ণধার বিপ্লব সাহা শিল্পের সব শাখাতে বিচরণ করেন প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় নতুন করে আরও একটি গান গাইলেন তিনি। ‘ও আমার নন্দিনী’ শিরোনামের নতুন একটি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন বিপ্লব সাহা।

এই গানের শুটিং হয়েছে বাংলার ভেনিস শহরে অর্থাৎ বরিশালের জনপ্রিয় কিছু জায়গায়। এছাড়াও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত কুয়াটার বিশেষ কিছু অংশে, যা আপনারা গানের বিভিন্ন অংশে দেখতে পারবেন। এক জমকালো আয়োজনের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা ৬টায় গানটি মুক্তি পেলো বিশ্বরঙ এবং বিপ্লব সাহা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ( https://www.youtube.com/watch?v=eTIEQQjmrWk )

তানপুরা স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন সময়ের জনপ্রিয় গীতিকার মনি জামান। গানটির মিউজ ভিডিওতে অভিনয় করেছেন ঋতিকা ইসলাম, রাসেদুর রহমান রাশেদ, আশরাফুল ইসলাম ও সাবিহা রিংকু। মিউজিক ভিডিওর কাহিনী, গল্প এবং পরিচালনা করেন  বিপ্লব সাহা ও রিজভী হোসেন।

গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, এই গান বাঙালিদের কাছে স্মৃতির প্রতীক যেন। সেই ভাবনা থেকেই গানটি কণ্ঠে তুলেছি। আমার বিশ্বাস, সংগীতটি ভালো লাগবে শ্রোতাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা