× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীর দেখিয়ে ভাইরাল হইনি : শাহ হুমায়রা সুবহা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২ ১৫:০৩ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২২ ১৬:৪৪ পিএম

শরীর দেখিয়ে ভাইরাল হইনি : শাহ হুমায়রা সুবহা

আলোচিত মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবহা। ব্যক্তিজীবনের সব খারাপ অতীত ভুলে এখন কাজে মনোযোগী তিনি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমা। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হলো সুবহা।

এই সিনেমায় সুবহার বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন চিত্রনায়ক ওমর সানী, শাহনূর, শিবা সানু, সূচরিতা, তানভীর তনু, আমান রেজা ও তানহা তাসনিয়া।

‘বসন্ত বিকেল’ সিনেমা মুক্তির পর নতুন করে আলোচনায় এসেছেন সুবহা। অনেকেই প্রশংসা করছেন তার অভিনয়ের। আবার মুক্তির পর প্রেক্ষাগৃহ পরিদর্শন শেষে গণমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে কেঁদে ফেলেছিলেনও এই অভিনেত্রী।

কিন্তু এবার অতি আবেগে অনেকটা বিস্ফোরকমূলক মন্তব্য করলেন আলোচিত মডেল-অভিনেত্রী শাহ হুমায়রাসুবহা। ব্যক্তিজীবনের সব খারাপ অতীত ভুলে এখন কাজে মনোযোগী তিনি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমা। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হলো সুবহা।। গত রবিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফেসবুকে সিনেমার একটি ছবি পোস্ট করে সেখানেই মন্তব্য করেন সুবহা। তিনি স্ট্যাটাসে লেখেন, “হ্যাঁ, এখন সিনেমার জন্য ভাইরাল হয়েছি। কারণ এটা আমার প্রথম ছবি। আমি এই ছবির জন্য অনেক কষ্ট করে অভিনয় করেছি।”

“এর আগে যখন ভাইরাল হয়েছিলাম তখন কিন্তু শরীর দেখাইয়া ভাইরাল হইনি। সত্যি ঘটনা তুলে ধরে চোখের পানি ফেলে ভাইরাল হয়েছি।”

তিনি আরও লেখেন, “মানুষতো পয়সা খরচ করে শরীর দেখাইয়া হট ড্রেস পরে ভিডিও বানায়, কত কী করে ভাইরাল হতে চায়। কিন্তু হইতে পারে না, পারে না। আর যদি আমাকে মানুষজন পছন্দ করে ভালোবাসে, ফলো করে, তাহলে আমার কী করার আছে, বলুন?”

সবশেষ তিনি লেখেন, “সবার জন্য শুভ কামনা। সবাই ‘বসন্ত বিকেল’ হলে গিয়ে দেখুন। আশা করি আমার অভিনয় আপনাদের ভালো লাগবে।”


প্রবা/টিএম/টিই 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা