× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেম দিওয়ানায় চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১০:৪৪ এএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৮:৩৬ পিএম

সংগীতশিল্পী প্রতীক হাসান ‘প্রেম দিওয়ানা’ নামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন।

সংগীতশিল্পী প্রতীক হাসান ‘প্রেম দিওয়ানা’ নামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন।

সংগীতশিল্পী প্রতীক হাসান। এবার তিনি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনামপ্রেম দিওয়ানা’। বছরই গানটি মুক্তি দেওয়া হবে। নতুন গানটি সম্পর্কে প্রতীক বলেন, ‘প্রেম দিওয়ানা গান নিয়ে এখনই বিস্তারিত কিছু বলার অনুমতি নেই। এটি একটি রিমেক গান। তিন দেশের তিনজন শিল্পী গানটিতে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে আমি, ভারত থেকে মাস্টার ডি লন্ডন থেকে মুজা। মাস্টার ডির ফিচারিংয়ে আমি আর মুজা কণ্ঠ দেব।

ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এখন চলছে মিউজিক ভিডিওর কাজ। বছরের শেষের দিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রেম দিওয়ানা মুক্তি দেওয়া হবে। এর আগে বেশকিছু চমক আছে। তখন বিস্তারিত জানানো হবে।’

প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসান। বাবার পথ ধরেই সংগীতাঙ্গনে এসেছেন। এরই মধ্যে করেছেন শ্রোতাপ্রিয় বেশ কয়েকটি গান। বিভিন্ন ধারার গান করার চেষ্টা করেছেন প্রতীক হাসান। খালিদ হাসান মিলুর গান করেছেন, প্রজন্মের গান করেছেন, ফিল্মের গান, ্যাপ সব ধরনের গানই করেছেন শিল্পী। এতে নিজের ব্যাপ্তি বেড়েছে বলেও মনে করেন তিনি।

প্রতীকের কণ্ঠে জনপ্রিয় গানের তালিকায় রয়েছে : আপন হতে চাই, কোনো কিছু, তুমি ছাড়া, সেই মেয়েটি, রুবি, মাঝে মাঝে, এই আনন্দময় দিন, কবে কখন কে যায়, যে দোষে আমাকেসহ আরও কিছু জনপ্রিয় গান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা