× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পীর আড্ডায়

এক টুকরো নব্বই দশক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৭:২৯ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৭:৪৪ পিএম

আঞ্জুমান আরা শিল্পীর নিমন্ত্রণে ১১ নভেম্বর রাতে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল রেনেসান্সে গল্প-আড্ডায় মেতে ওঠেন অনেক অভিনয়শিল্পী।

আঞ্জুমান আরা শিল্পীর নিমন্ত্রণে ১১ নভেম্বর রাতে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল রেনেসান্সে গল্প-আড্ডায় মেতে ওঠেন অনেক অভিনয়শিল্পী।

বাংলাদেশের সিনেমার নন্দিত নায়িকা আঞ্জুমান আরা শিল্পী। তাকে সবাই খুব সহজেই চেনেন সালমান শাহর নায়িকা হিসেবে। রানা নাসের পরিচালিত, জামান আকতারের কাহিনীতে মোহাম্মদ হোসেনের চিত্রনাট্যে নির্মিতপ্রিয়জন’ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। সেখানে তার নায়ক ছিলেন সালমান শাহ নবাগত রিয়াজ।

সিনেমার দুটি গান অনেক জনপ্রিয় আজও। একটি জীবনে যারে চেয়েছি’ অন্যটি সাথীরে তুমি ছাড়া ভালো লাগে না’। সেই জনপ্রিয়তা পাওয়া নায়িকা শিল্পী বহু বছর যাবত সিনেমায় নেই। স্বামী সংসার নিয়ে দিন কাটছে তার আনন্দে।

চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখানকার সবার সঙ্গেই রয়েছে তার নিয়মিত যোগাযোগ। সবার সঙ্গেই বলা চলে দারুণ হৃদ্যতা তার। বিশেষ করে নব্বই দশকে যাদের সঙ্গে সিনেমায় কাজ করেছেন, মিশেছেন তাদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই বন্ধুসহ আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে শিল্পী গেল ১১ নভেম্বর রাতে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল রেনেসান্সে গল্প-আড্ডায় মেতে ওঠেন।

শিল্পীর নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন বাপ্পারাজ, নাইম, শাবনাজ, ওমর সানী, আমিন খান, মিশা সওদাগর, আঁখি আলমগীর, দিঠি আনোয়ার, উপল, সম্রাট, পরিচালক গাজী মাহবুব।

সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই গল্প-আড্ডায় নব্বই দশকের ফেলে আসা দিনের স্মৃতিচারণ করছিলেন তারা। গল্পে উঠে এসেছিল বাংলাদেশের চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাক, গাজী মাজহারুল আনোয়ার, আলমগীর, শাবানার মতো কিংবদন্তিদের চলচ্চিত্রে অবদানের কথা।

ছাড়া প্রত্যেকেই নিজেদের গুরুদের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। শিল্পী জানান, বাপ্পারাজ, ওমর সানী, আমিন খানের বিপরীতে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও নায়ক নাইমের বিপরীতে তার অভিনয় করা হয়ে ওঠেনি। আর কোনো দিন অভিনয় করার সম্ভাবনাও নেই। কারণ তারা কেউই আর সিনেমায় কাজ করছেন না। তবে নাইমের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা সব সময়ই পারিবারিক সম্পর্কের জায়গা থেকে।

শিল্পী বলেন, ‘সত্যি বলতে কী অনেক দিন হলো আমরা এমন আড্ডায় বসতে পারছি না। এমন একটি দিনে আমরা একটু আড্ডা দেওয়ার সময় পেলাম যখন মোটামুটি সবাইকেই পাওয়া গেল। আরও অনেকে ছিলেন আমন্ত্রিত। কাজ ব্যস্ততায় তাদের মিস করেছি। আমি প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

বাপ্পারাজ বলেন, ‘শিল্পীর সঙ্গে সম্পর্কটা পারিবারিক। আমরা একসঙ্গে সিনেমা করেছি। সে আমাদের নিজস্ব প্রোডাকশনের সিনেমায়ও অভিনয় করেছে। আব্বা তাকে খুবই আদর করতেন। লক্ষ্মী একটা মেয়ে ও। সে আমন্ত্রণ করলে তো আসতেই হয়।’

নাইম-শাবনাজ বলেন, ‘ধন্যবাদ শিল্পীকে এমন সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। খাবার খুব ভালো ছিল।’

দুই বন্ধু মিশা-আমিন খানও উপভোগ করেছেন এই আড্ডা। তারা ধন্যবাদ জানান শিল্পীকে এমন চমৎকার আয়োজনের জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা