× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিপুণ-জায়েদকে নিয়ে এক প্যানেলে নির্বাচন করবেন ডিপজল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৬:১৪ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৫:৫৯ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন ডিপজল। আর তার প্যানেলে রাখবেন নিপুণ ও জায়েদ খানকে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন ডিপজল। আর তার প্যানেলে রাখবেন নিপুণ ও জায়েদ খানকে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন দুয়ারে দাঁড়ানো। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই হবে শিল্পীদের এ ভোট। এ সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে গত বছর কম জল ঘোলা হয়নি।  আদালত পর্যন্ত যেতে হয়েছে নিপুণ আক্তার ও জায়েদ খানকে। 

এই দুজনের সম্পর্কের জটিলতা দূর করতে এবার উদ্যোগ নিয়েছেন অভিনেতা ও প্রযোজক ডিপজল। নির্বাচনকে সামনে রেখে এবার প্যানেল তৈরি করছেন তিনি। সেখানে সভাপতি পদে লড়বেন নিজে। আর তার প্যানেলে রাখবেন নিপুণ ও জায়েদ খানকে।

ডিপজল জানালেন, তার প্যানেল প্রস্তুত। তবে সাধারণ সম্পাদক পদে কে থাকবেন তা এখনও নিশ্চিত নয়। ডিপজল বললেন, “জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনও চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। মৌসুমী আসতে পারে। রুবেলও হতে পারে। তারা দুজনেই ফিফটি-ফিফটি। এখনও নিশ্চিত কিছু না। তবে যাকে নেব সবাই খুশি হবে- এটা আমার বিশ্বাস। অনেক চমকও থাকবে।’

ডিপজলের এই উদ্যোগের খবর আলোচনার জন্ম দিয়েছে। তবে এ ব্যাপারে এখনও কথা বলেননি নিপুণ বা জায়েদ। ধারণা করা হচ্ছে, এমনটা হওয়ার সম্ভাবনাও কম। প্রথমত নিপুণ নিজে প্যানেল নিয়ে নির্বাচনে আসবেন বলে আলোচনা শোনা যাচ্ছে। 

অন্যদিকে এর আগে নির্বাচন নিয়ে নানা রকম বক্তব্য দিলেও ডিপজলের সেসব বক্তব্যের সত্যতা মেলেনি। তাই নির্বাচন নিয়ে তার উদ্যোগে শিল্পীদের আস্থাও খুব একটা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা