× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসার ভেঙেছে রাফসান সাবাবের, ভাইরাল জেফার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৩:৪৩ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৪:০১ পিএম

রাফসান সাবাব ও তার সাবেক স্ত্রী এবং জেফার (বাম থেকে)। ছবি: সংগৃহীত

রাফসান সাবাব ও তার সাবেক স্ত্রী এবং জেফার (বাম থেকে)। ছবি: সংগৃহীত

চিকিৎসক সানিয়া এশার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় অনলাইন উপস্থাপক রাফসান সাবাব। খবরটি ফেসবুকে জানিয়েছেন তিনি নিজেই । রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক। আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’

ফেসবুকে দেয়া এই পোস্টে বিচ্ছেদের কারণ উল্লেখ না করলেও এই বিচ্ছেদের মাঝে অনেকেই ভিন্ন কিছু খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছে নেটিজেনরা। মেহজাবীন হক মাহি নামের  এক তরুণী দাবি করেন, রাফসান বিয়ের পর থেকেই তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করে এসেছেন। তিনি দাবি করেছেন তিনি রাফসানের স্ত্রীর বান্ধবী এ সূত্রেই তথ্যটি জানা তার। 

তরুণীর এই দাবির পর থেকেই রাফসানের ফেসবুক পোস্টে উপস্থাপককে আক্রমণ করে কমেন্ট করতে দেখা যায় অনেক ব্যবহারকারীকে। কেউ সরাসরিই বলছেন প্রতারক। যেখানে এই উপস্থাপকও চুপ থাকেননি। তিনিও তার মতো করে জবাব দিয়ে গেছেন। 

বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর রীতিমতো তোপের মুখে পড়েছেন রাফসান। নেটমাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল নেতিবাচক চর্চা।

এদিকে অনলাইনে ভেসে বেড়াচ্ছে, গায়িকা জেফার রহমানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক হয়েছে রাফসানের। এর জেরেই নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি!

যদিও কয়েকদিন আগে গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে জেফার জানিয়েছিলেন, তিনি কারও সঙ্গে প্রেম করছেন না। কারণ, এখনও মনের মতো মানুষ পাননি। সেই ভিডিও ক্লিপটি এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।

এই গুঞ্জন নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি রাফসান-জেফারের কেউই। 

জানা যায়, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তারা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব-ভিত্তিক মিউজিশিয়ান। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি অভিনয়ে নাম লিখিয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘মনোগামি’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা