× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দিন কত আয় করল সালমান-শাহরুখের ‘টাইগার থ্রি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১২:৩৯ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৪:০৫ পিএম

‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ এবং বিশেষ দৃশ্যে শাহরুখ খান। ফাইল ছবি

‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ এবং বিশেষ দৃশ্যে শাহরুখ খান। ফাইল ছবি

রবিবার (১২ নভেম্বর) বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’। মুক্তির প্রথম দিন সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই প্রভাব দেখিয়েছে। তবে দিওয়ালির দিনে মুক্তি পাওয়ায় ভারতে কিছুটা কম আয় করেছে। তারপরও মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’ এখন তৃতীয় অবস্থানে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করেছে ৪৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৭০ কোটি রুপি।

‘টাইগার থ্রি’ মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে সিনেমাটিকে পাঁচে চার দিয়েছেন। তার ভাষায়, ’’এই দীপাবলিতে সবচেয়ে বড় ধামাকা ‘টাইগার থ্রি’। ক্যাটরিনা কাইফ দারুণ ফর্মে রয়েছেন। বিশেষ করে তার অ্যাকশন দৃশ্যগুলো আপনাকে নাড়িয়ে দেবে। ক্যামিও চরিত্রে দুর্দান্ত শাহরুখ খান, হিংস্র সালমান খান।’’

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে। সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হন তিনি।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন ক্যাটারিনা কাইফ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা