× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেখা দিলেন আসিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১১:৫১ এএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৪:১৪ পিএম

আসিন থোত্তুমকল। ছবি- সংগৃহীত

আসিন থোত্তুমকল। ছবি- সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আসিন থোত্তুমকল। দক্ষিণের ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় তার। এরপর নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ২০০৮ সালেগজনি’ সিনেমার মাধ্যমে বি-টাউনে পা রাখেন তিনি। প্রথম সিনেমায় বলিউড মেগাস্টার আমির খানের বিপরীতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। এরপর সালমান খান, অজয় দেবগণ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউডে নিজের স্থান শক্ত করার আভাস দেন দক্ষিণের এই তারকা।

২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন আসিন। এরপর অভিনয় থেকে নিজেকে অনেকটাই আড়াল করে ফেলেন। সেভাবে নিয়মিত আর বড়পর্দায় দেখা যায় না তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় নন তিনি। ছিলেন না কোনো খবরেও।

সেই আসিন বিরতি কাটিয়ে ফিরছেন। অনেক দিন পর আবারও খবরের শিরোনাম হলেন। দেখা দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি মেয়ে আরিনের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যেখানে মেয়ের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাকে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে আসিন লেখেন, ‘আমার মেয়ের জন্মদিন। আপনাদের ভালোবাসায় আবার দেখা হয়ে গেল। আশা করছি এখন থেকে নিয়মিত দেখা হবে।’ 


প্রসঙ্গত, ২০১৬ সালে স্মার্টফোন প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সের মালিক রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আসিন। এরপর অভিনয় জগৎ থেকে বিরতি নেন তিনি। পরিবারকেই নিজের সবটুকু সময় দেন। ২০১৭ সালে তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান আরিন। এরপর ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। অসিন সবশেষ ‌‘অল ইজ ওয়েল’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিসে তেমন একটি সুবিধা করতে পারেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা