× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্মাতার চরিত্রে এমিলি ব্লান্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ২২:৪২ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৪:৩৪ পিএম

হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট। ছবি- সংগৃহীত

হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট। ছবি- সংগৃহীত

হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট। এ বছর তার দারুণ কেটেছে। ক্রিস্টোফার নোলান পরিচালিত বছরের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। ক্যাথরিন ওপেন হেইমারের চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন সবার। এবার তাকে নির্মাতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমার নাম ‘দ্য ফল গায়’।

‘দ্য ফল গায়’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট ও বার্বি তারকা রায়ান গসলিং। ইউনিভার্সেল পিকচার্সের ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার ঝড় তুলেছে। মাত্র ৯ দিনে এখন পর্যন্ত ১৯ মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখেছে।

৩ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই গাড়ি ভাঙচুরের একটি দৃশ্য দেখানো হয়। সিনেমার শুটিংয়ের জন্যই গাড়িগুলো ভাঙার নির্দেশনা দেওয়া হয়। এরপরই নির্দেশনার চেয়ার থেকে উঠে আসেন অভিনেত্রী এমিলি। যে এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রের নাম জডি মরিনো। যে একজন সিনেমা নির্মাতা। এ ছাড়া বার্বি তারকা রায়ান গসলিং এই সিনেমায় একজন স্ট্যান্টম্যান চরিত্রে অভিনয় করছেন।

ট্রেলারে আরও দেখানো হয়, হুট করেই হলিউডের নামকরা একজন অ্যাকশন অভিনেতা গায়েব হয়ে যায়। এই সংবাদে পুরো হলিউড যখন তোলপাড়, ঠিক তখনই কপাল খোলে রায়ান গসলিংয়ের। সুযোগ পেয়ে যান স্ট্যান্টম্যান থেকে প্রধান চরিত্রে অভিনয় করার। যার মধ্যেই আবার জড়িয়ে যান এমিলির সঙ্গে প্রেমের সম্পর্কে। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

ডেভিড লিচ পরিচালিত বিগ বাজেটের সিনেমাটি ২০২৪ সালের ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। এমিলি ব্লান্ট ও রায়ান গসলিং ছাড়াও সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে উইন্সটন ডাক, অ্যারন টেইলর জনসন, হ্যানা উইডিংহ্যাম ও স্টিফেনের মতো তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা