× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অডিওতে কেন অপুর গলা, প্রশ্ন তুলে বুবলীর দাবি, ‘ষড়যন্ত্র চলছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম

চিত্রনায়িকা বুবলী। ছবি- সংগৃহীত

চিত্রনায়িকা বুবলী। ছবি- সংগৃহীত

কিছুদিন আগেই গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশ হয়। সেখানে দাবি করা হয় তাপস ও বুবলীর সম্পর্কের কথা। পরে অবশ্য মুন্নীর পক্ষ থেকে জানানো হয় ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল তার। হ্যাকাররাই ওই পোস্ট দিয়েছিল।

বুবলীও দাবি করেন, তার ক্যারিয়ার ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তার ইমেজ নষ্ট করতে নানা গুঞ্জন ছড়ানো হচ্ছে তার নামে। সেইসব ষড়যন্ত্রকারীদের হেদায়েতও কামনা করেন বুবলী।

এবার সেই আলোচনায় নতুন করে ঘি ঢাললো একটি অডিও। যেখানে মুন্নী ও অপু বিশ্বাসের কথোপকথন রয়েছে। সেখানেও দাবি করা হয় তাপস ও বুবলীর মধ্যে অবৈধ প্রেম চলছে।

এই অডিও প্রসঙ্গে বুবলী বলেন, ‌‘আমাকে নিয়ে যদি কারও এতো সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক। তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব। সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেব।’

বুবলী প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এতো লুকোচুরি করছে কেন? একবার জানানো হচ্ছে আইডি হ্যাকড করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কিসের কী অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা। অপর পাশে কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কি না তাও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয় সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন। এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো? 

ব্যাপারগুলো এতো পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে। আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি। তখন এই সমস্ত সব কিছুর উত্তর দেব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা