× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুবলী-তাপসের প্রেম নিয়ে মুন্নী-অপুর অডিও ভাইরাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১৪:৪৪ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ১৬:১১ পিএম

বুবলী-তাপসের প্রেম নিয়ে মুন্নী-অপুর অডিও ভাইরাল

কিছুদিন আগেই গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশ হয়। সেখানে দাবি করা হয় তাপস ও বুবলীর সম্পর্কের কথা। পরে অবশ্য মুন্নীর পক্ষ থেকে জানানো হয় ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল তার। হ্যাকাররাই ওই পোস্ট দিয়েছিল। 

বুবলীও দাবি করেন, তার ক্যারিয়ার ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তার ইমেজ নষ্ট করতে নানা গুঞ্জন ছড়ানো হচ্ছে তার নামে। সেইসব ষড়যন্ত্রকারীদের হেদায়েতও কামনা করেন বুবলী।

এবার সেই আলোচনায় নতুন করে ঘি ঢাললো একটি অডিও। যেখানে মুন্নী ও অপু বিশ্বাসের কথোপকথন রয়েছে। সেখানেও দাবি করা হয় তাপস ও বুবলীর মধ্যে অবৈধ প্রেম চলছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিও রেকর্ডে মুন্নীর কণ্ঠে শোনা যায়- সেদিন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়নি। পারিবারিকভাবে সেটেল্ড করার পর মুন্নীকে ‘ফেসবুক হ্যাকড হয়েছে’ উল্লেখ করে পোস্ট দিতে বলা হয়েছিল তাকে। সেখানে আরও বলা হয়, শাকিব খান ও অপু বিশ্বাসের ওপর প্রতিশোধ নিতেই এসব করছে বুবলী।  

কথোপকথনের অপর প্রান্তে ছিলেন অপু বিশ্বাস, কেননা মুন্নীর কণ্ঠ থেকে একাধিকবার অপু নামটি শোনা যায়। অপুর কণ্ঠ কেটে দেওয়া হলেও একেবারে আড়াল করা যায়নি। বেশ কয়েকবার তার কণ্ঠ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, মুন্নী ও অপু বিশ্বাসের একান্ত কথোপকথন ছিল এটি। যার মাধ্যমে ফের তাপস ও বুবলীর প্রসঙ্গ সামনে চলে এলো।

মুন্নীর কণ্ঠ দাবি করা ওই অডিওতে তাপস ও বুবলীর সম্পর্কের বিষয়টি একাধিকবার শোনা গেছে। এও বলা হয়েছে, ‘বুবলী একটা ডেঞ্জারাস মেয়ে। সে শাকিবের ক্যারিয়ার ধ্বংস করতে তাপসকে বেছে নিয়েছে।’ রাতের প্রারম্ভে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিও রেকর্ডটি ফাঁস হলেও মধ্যরাতে ফেসবুক ও ইউটিউবে তা ছড়িয়ে পড়ে। ফলে চাপা পড়া মুন্নী, তাপস ও বুবলী প্রসঙ্গ নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

তবে এ অডিও নিয়ে এখন পর্যন্ত কেউই কোনো মন্তব্য করেননি। এই অডিওর সত্য মিথ্যাও যাচাই করা যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা