× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘লাভ বাজ’-এ ইভানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১৩:৪৮ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ১৪:০২ পিএম

‘লাভ বাজ’-এ ইভানা

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী পারসা ইভানা। এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে দর্শকের কাছে প্রিয় তিনি। একই ধরনের চরিত্রে নয়, বরং ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে একজন ভারসেটাইল অভিনেত্রীতে পরিণত করেছেন নিজেকে। যে কারণে নির্মাতাদের পছন্দের একজনে পরিণত হয়েছেন তিনি।

গেল বছর ইভানা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘বেড বাজ’ ও ‘গুডবাজ’ নামে দুটি নাটকে অভিনয় করে দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন। দুটি নাটকই ইউটিউবে ২ কোটির বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। দর্শকের অনুরোধে কাজল আরেফিন অমি আগামী ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করতে যাচ্ছেন এবার ‘লাভ বাজ’। এখন নাটকটি নির্মাণের প্রস্তুতি চলছে। যথারীতি এ নাটকের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন পারসা ইভানা। ইভানা বলেন, ‘অমি ভাইয়ের গল্পে এর আগে বেড বাজ, গুড বাজ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলাম। যথারীতি দর্শকের অনুরোধে অমি ভাই আবারও সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন। এখন নাটকটি নির্মাণের প্রস্তুতি চলছে।

এ মুহূর্তে আমার শরীরটা একটু খারাপ। কদিন ধরে জ্বর। তাই আপাতত কোনো নতুন কাজও করছি না। বাসায়ই বিশ্রামে আছি। আশা করা যাচ্ছে অমি ভাই আসছে ডিসেম্বরে লাভ বাজের কাজ শুরু করবেন। আমি ছাড়া অন্য যারা আছেন তারাও প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি আগামী বছরের ভালোবাসা দিবস হবে লাভ বাজময়, ইনশা আল্লাহ।’

এদিকে সাম্প্রতিক সময়ে ইভানা অভিনীত প্রীতি দত্তের ‘জানরে’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এ ছাড়া ইমরাউল রাফাতের পরিচালনায় একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘বিয়ে করতে গিয়ে’ ওয়েব সিরিজেও ইভানার অভিনয় দর্শককে মুগ্ধ করছে। তবে ইভানা চাইলেই এখন মাসের পুরোটা সময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে পারেন। কিন্তু তিনি গল্প ও চরিত্র বুঝেই এখন নাটকে কাজ করার চেষ্টা করেন।

ইভানার ইচ্ছা আছে ভালো গল্পের সিনেমায়ও অভিনয় করার। মনের মতো গল্প এবং চরিত্র পেলেই তিনি তাতে অভিনয় করবেন। কাজল আরেফিন অমির সর্বশেষ আলোচিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করেও ইভানা দর্শককে মুগ্ধ করেছেন। মূলত একই পরিচালকের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে ইভানা অন্যরকম আলোচনায় চলে আসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা