× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিছিয়ে গেল মেঘনাকন্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১৩:২৫ পিএম

পিছিয়ে গেল মেঘনাকন্যা

নারী পাচার কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকলভাঙার গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘মেঘনাকন্যা’। ১৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির। তবে কারণবশত সিনেমাটি এখন নির্ধারিত সময়ে মুক্তি দেওয়া হচ্ছে না।

এটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে।

মেঘনাকন্যাপ্রসঙ্গে নির্মাতা ফুয়াদ জানিয়েছেন, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্নপূরণের গল্প।

এর সংগীতায়োজনে রয়েছেন চিরকুট খ্যাত শারমিন সুলতানা সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।

এদিকে সিনেমাটি মুক্তির বিড়ম্বনা নিয়ে পরিচালক ফুয়াদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের মেঘনাকন্যা চলচ্চিত্রের ১৫ নভেম্বর প্রিমিয়ার শো এবং ১৭ নভেম্বরের হল রিলিজ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে। সবার সহযোগিতা কামনা করছি।’

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘এমন একটি গল্পে আমি আগে কখনও অভিনয় করিনি। পাশাপাশি নারীকেন্দ্রিক গল্পের সিনেমায়ও প্রথম কাজ। নারীদের গল্প নিয়ে খুব একটা কাজ আমাদের এখানে হয় না। আমি সৌভাগ্যবতী, একটি ভালো গল্পের সিনেমায় সুযোগ পেলাম। এখন নিজেকে কতটা মেলে ধরতে পেরেছি, তা দর্শক বলতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রটিতে আমার নাম হাসু। যার জন্ম ও বেড়ে ওঠা মেঘনা নদীর তীরে। নদীর ঠিক মাঝখানে ছোট্ট একটি দ্বীপের মতো গ্রাম উলানিয়ায় বাস করে সে। তার বাবা গায়ক আর সে নৃত্য করে। বাবার গানের তালে হাসুর নাচতে ভালো লাগে। এভাবে হাসুর মনের মধ্যে একদিন বড় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন বাসা বাঁধে। সেই স্বপ্ন নিয়ে সে বেড়ে ওঠে, লড়াই করে। সমস্যা হলো গ্রামের মানুষ তার স্বপ্নের পক্ষে নেই। তার বাবার গান গাওয়াও পছন্দ করে না তারা। বাবা ও মেয়ের নামে অনেক অপবাদ ও ধিক্কার আসতে থাকে। তা জয় করে হাসুর এগিয়ে যাওয়ার গল্পটা সিনেমায় এসে দেখার আমন্ত্রণ জানাই।’

আনোয়ার আজাদ ফিল্ম’স ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।

এর আগে কানাডার টরন্টোর একটি স্থানীয় মাল্টিপ্লেক্সে ১৫ অক্টোবর সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিশ্বজুড়ে সিনেমাটি উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা