× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐশ্বরিয়ার সঙ্গে দূরত্ব বাড়ছে অভিষেকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৭:৩২ পিএম

ঐশ্বরিয়ার সঙ্গে দূরত্ব বাড়ছে অভিষেকের

ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রাক্তন মিস ওয়ার্ল্ড, বলিউডের অত্যন্ত প্রশংসিত অভিনেত্রী। অনেক সিনেমা তিনি উপহার দিয়েছেন যা আজও দর্শকের মনে দাগ কেটে আছে। সম্প্রতি তার ৫০তম জন্মদিন উদযাপন করছেন। বচ্চন বাড়ির ছেলে অভিষেককে বিয়ে করেছেন। সংসারে আছে এক কন্যা আরাধ্য।

শোনা যাচ্ছে, আজকাল নাকি সেই সংসারজীবন ভালো যাচ্ছে না। এবারের দীপাবলী উৎসবের এক ঘটনায় এখন বলিউড পাড়ায় রীতিমতো হই হই রই রই ব্যাপার। বিয়ের পর প্রথমবার স্বামী অভিষেক বচ্চনকে ছাড়াই এক সামাজিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই সাবেক বিশ্ব সুন্দরী। আর তা নিয়েই এখন আলোচনা আর গুঞ্জনের ঢালপালা মেলতে শুরু করেছে।

বলিউডের ডিজাইনার মণিশ মলহোত্রার বাড়িতে দীপাবলী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বড় পর্দার তাবড় তারকাদের উপস্থিতিতে জ্বলজ্বল করছিল পার্টি। সেই পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়াও। তবে তিনি ছিলেন একা। তার পাশে দেখা যায়নি অভিষেক বা বচ্চন পরিবারের কাউকে।

২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর বচ্চন পরিবারের পুত্রবধূ হিসাবেও পরিচিতি পান ঐশ্বরিয়া। বিয়ের পর বলিপাড়ার এমন কোনো অনুষ্ঠান হয়নি যেখানে ঐশ্বরিয়া একা ছিলেন। সবসময় অভিষেকের সঙ্গে দেখা যেত তাকে। ছবি শিকারিদের কাছেও আলাদাভাবে পোজও দিতেন এই তারকা যুগল।

কিন্তু বিগত কয়েক মাস ধরে একাধিক অনুষ্ঠানে একাই যাচ্ছেন ঐশ্বরিয়া। এমনকি বচ্চন পরিবারের কোনো সদস্যকেও তার সঙ্গে দেখা যাচ্ছে না। মণীশের বাড়িতে ক্রিমসন এবং গোলাপি রঙের কুর্তি-পালাজোয় দেখা গেলো ঐশ্বরিয়াকে। পার্টিতে একা যাওয়ার পর তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়েও যান তিনি।

এমনকি কিছুদিন আগে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই শোর তুললেও, সেখানে দেখা মেলেনি বচ্চন পরিবারের কাউকে। শোয়ের পর জয়া বচ্চন, শ্বেতা নন্দা ও নব্যাকে প্যারিসের আনাচে-কানাচে ঘুরে বেড়াতেও দেখা গেলেও তাদের সঙ্গে ছিলেন না পুত্রবধূ ঐশ্বরিয়া রাই।

অন্যদিকে নব্যাকে শুভেচ্ছা জানায়নি ঐশ্বরিয়া। অমিতাভের জন্মদিনে ছবি পোস্ট করার সময়ও প্রায় একই রকম ঘটনা দেখা গেছে। পারিবারিক ছবি থেকে নিজেকে বাদ দেন তিনি। শ্বশুরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় কন্যা আরাধ্যার সঙ্গে একটি ছবি পোস্ট করতে দেখা যায় ঐশ্বরিয়াকে।

 এ নিয়ে চলছে কানাঘুষা! তবে কি বেশ কয়েকমাস ধরে চলে আসা গুঞ্জনই সত্যি করে কি আলাদা হয়ে যাচ্ছেন ঐশ্বরিয়া-অভিষেক? সে জবাব সময় দেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা