× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমানকে জড়িয়ে ধরলেন ঐশ্বরিয়া!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৭:১৬ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ০০:৩৮ এএম

সালমানকে জড়িয়ে ধরলেন ঐশ্বরিয়া!

বলিউডে একে অপরের প্রেমে পড়ার ঘটনা নতুন না। আগেও হয়েছে, বর্তমানেও সেই ঘটনা রয়েছে। আবার ভবিষ্যতেও এই ঘটনা ঘটবে। তেমনই এক না হওয়া চর্চিত প্রেম কাহিনী ঐশ্বরিয়া রাই এবং সালমান খানের। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের আর খুব একটা দেখা সাক্ষাৎ হয় না বলা চলে।

দুদিন আগেই মণীশ মালহত্রার দীপাবলি পার্টিতে এসেছিলেন তারা। সেখানেই ভাইজানকে এবং ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা গেল। আদৌ বরফ গলল নাকি একই দূরত্ব বজায় রেখেই চললেন দুজনে! 

একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে লাল পোশাক পড়া একজন সালমানকে জড়িয়ে ধরছেন। তার সঙ্গে খোশমেজাজে কুশল বিনিময় করতে দেখা গেল ভাইজানকেও। তিনি কি আসলেই ঐশ্বরিয়া?

গুঞ্জনের কারণ, সেদিন ঠিক একই রঙের একই রকমের পোশাক পরে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। বিশ্বসুন্দরীর এক ঝলকেই সকলেই মোহনীয় অনুভব করেন চারপাশে। শুধু তাই নয়, অভিনেত্রী বেশিরভাগ সময় এখন ট্র্যাডিশনাল পোশাকেই অনুষ্ঠানে আসেন। সালমানের সঙ্গে লাল পোশাক পরা নারীকে দেখে অনেকেই ভুরু কুঁচকেছেন।

একটু ভাল করে লক্ষ্য করলে দেখা যায়, ওই নারী ঐশ্বরিয়া নন। একই রঙের পোশাক পরে থাকলেও তিনি সুরজ পাঞ্চোলির বোন। ভাইজানের বেশ কাছের তিনি। সেই কারণেই তাকে দেখে জড়িয়ে ধরেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা