× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপজলকে জবাব দিলেন ইধিকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৫:৫৩ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৬:১৬ পিএম

ডিপজলকে জবাব দিলেন ইধিকা

বছর কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীতপ্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় ঢালিউড তারকার সঙ্গে জুটি বাঁধেন কলকাতার ইধিকা পাল। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা সিডনিতেও বেশ প্রশংসা কুড়ায়প্রিয়তমা’। এবার ব্যবসাসফল এই সিনেমা মুক্তি পেয়েছে ভারতে।

এদিকে ইধিকা এসেছেন বাংলাদেশে। একটি সরকারি তথ্যচিত্রের শুটিং করেছেন ফরিদপুরে। পাশাপাশি কিছু বাণিজ্যিক কাজেও অংশ নিয়েছেন। কাজ সেরে তিনি গতকাল মঙ্গলবার ফিরে গেছেন নিজগৃহে। যাওয়ার আগে তিনি কথা বলেন এ দেশের সংবাদকর্মীদের সঙ্গে। জানান, এখনও প্রিয়তমার সাফল্যের ঘোরে আছেন তিনি। কলকাতায় গিয়ে পরিবার বন্ধুদের নিয়ে হলে গিয়ে দেখবেন সিনেমাটি। তবে শাকিব খানকে মিস করবেন। নায়িকা বলেন, ‌‘শাকিব ভারতেই রয়েছেন। কিন্তু তিনি শুটিংয়ে ব্যস্ত। ভালো হতো তার সঙ্গে হলে বসে সিনেমাটি দেখতে পারলে।’

এদিকে সম্প্রতি ইধিকার পোশাক নিয়ে কটু মন্তব্য করেন অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, ‘ইধিকা পাল যেসব পোশাক পরেন সেগুলো অশ্লীল।’ তার এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে। এবার সেই বক্তব্যের জবাব দিলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জানি তিনি একজন সিনিয়র শিল্পী। তাকে এখানে মুভিলর্ড বলা হয়। তার কাছ থেকে ধরনের মন্তব্য আশা করিনি। আমি নিজে মনে করি আমার কোনো পোশাক অশ্লীল নয়। সেটা অভিনয়ে হোক বা সোশ্যাল মিডিয়াতে। তিনি কেন এমনটা বলেছেন আমি জানি না। যাদের মনে অশ্লীলতা থাকে তারাই একজন মেয়ের পোশাক নিয়ে ধরনের কথা বলতে পারেন। এসব থেকে একজনের আচরণও টের পাওয়া যায়। আমি এর বেশি কিছু বলতে পারছি না। কারণ তিনি আমার সিনিয়র। সম্মান করি তাকে।’

বাংলাদেশের নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন ইধিকা। হাসিবুর রেজা কল্লোলেরকবি’ সিনেমায় তাকে দেখা যাবে। সেখানে ইধিকার নায়ক শরীফুল রাজ। চলতি মাসেই ছড়ানো এই খবর প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এটা হতে পারে। আমার সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। তবে আলোচনা হয়েছে। আমি স্ক্রিপ্ট পেয়েছি। ভালো লেগেছে। খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে।’

শরীফুল রাজকে নিয়ে তিনি বলেন, ‘তিনি খুব ভালো অভিনেতা। তার বেশ কিছু সিনেমা খুব ভালো করেছে। আলোচনা হয়েছে অনেক। তার সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে।’

ছাড়াও বাংলাদেশ কলকাতায় আরও কিছু সিনেমায় কাজের ব্যাপারে কথা হচ্ছে বলে জানান ইধিকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা