× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার অপেরা গায়িকার চরিত্রে জোলি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২ ১৫:৪৮ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২২ ১৬:১২ পিএম

এবার অপেরা গায়িকার চরিত্রে জোলি

ডায়ানার বায়োপিক ‘স্পেন্সার’-এর পর এবার জনপ্রিয় অপেরা গায়িকা মারিয়া কালাসের বায়োপিক নির্মাণ করতে চলেছেন হলিউড নির্মাতা পাবলো লরেন।

কারণ হিসেবে তিনি জানান, ‘আমি  সত্যিই যেন বায়োপিকের নেশায় পড়েছি।’ তাই এ ছবিটি নির্মাণের জন্য উঠেপড়ে লেগেছেন এই নির্মাতা। আর এ ছবির মূল চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।

পৃথিবীর সেরা অপেরা গায়িকাদের একজন মারিয়া। তাকে ‘অপেরার বাইবেল’ বলে আখ্যায়িত করেছিলেন লিওনার্দো বার্নস্টেইন। মারিয়ার জীবনের শেষ দিনগুলোর নানা ঘটনা তুলে ধরা হবে ছবিতে।

ছবি প্রসঙ্গে জোলি বলেন, ‘মারিয়ার জীবন ও আদর্শ পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছি। সেজন্য যা প্রয়োজন সব করব।’

অভিনেত্রী আরও বলেন, ‘পাবলো লরেনের কাজ অনেক আগে থেকেই ভালো লাগে। তার সঙ্গে মারিয়ার গল্প বলার সুযোগ পাওয়াটা স্বপ্নের মতো।’

জোলি বর্তমানে ব্যস্ত আছেন নির্মাতা হিসেবে তার পঞ্চম সিনেমা ‘উইদাউট ব্লাড’-এর পোস্ট প্রোডাকশন নিয়ে।


প্রবা/টিএম/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা