× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলিউডে পা রাখতে যাচ্ছেন শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২ ১৫:২৯ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২২ ০০:৪৬ এএম

হলিউডে পা রাখতে যাচ্ছেন শ্রুতি হাসান

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান। এবার তিনি পা রাখতে যাচ্ছেন হলিউডে। যদিও এর আগে তিনি কাজ করেছেন ‘ট্রেডস্টোন’ নামের একটি ওয়েব সিরিজে। তবে হলিউডের সিনেমায় এই প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন শ্রুতি।

ডাফেন শোমন পরিচালিত এ সিনেমায় শ্রুতির বিপরীতে আছেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে। এর আগে ‘দ্য লাস্ট কিংডম’ ওয়েব সিরিজে অভিনয় করে নজরে আসেন মার্ক।

সিনেমার গল্প সাজানো হয়েছে আশির দশকের প্রেক্ষাপটে। এক বিধবা তার মৃত স্বামীকে ফিরে পেতে চান। পরে তার অন্ধকার জগতে প্রবেশ করা থেকে শুরু করে স্বামীকে ফিরে পাওয়ার পর নানা সব চাঞ্চল্যকর ঘটনা নিয়েই এগোবে এ সিনেমার গল্প। আগামী নভেম্বর থেকে গ্রিসের অ্যাথেন্সে শুরু হবে এ সিনেমার শুটিং।

আর খবরটি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন শ্রুতি। ওই পোস্টে শ্রুতি জানান, এমন টিমের অংশ হতে পেরে তিনি আপ্লুত। আর এমন একটি গল্পের অংশ হতে পেরেও তিনি খুবই খুশি।

প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্র অঙ্গন কাঁপিয়ে দুবছর আগেই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন এই অভিনেত্রী,  তবে এবার আন্তর্জাতিক সিনেমায় বাজিমাৎ করতে প্রস্তুত এই কমল হাসান কন্যা। সিনেমার নাম ‘দ্য আই’। 

এদিকে, শ্রুতি অভিনীত হিন্দি সিনেমা ‘সালার’ আছে মুক্তির অপেক্ষায়। যেখানে তিনি অভিনয় করেছেন প্রভাসের বিপরীতে।


প্রবা/টিএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা