× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফল্যের অপেক্ষায় ক্যাটরিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৫:৩৫ পিএম

সাফল্যের অপেক্ষায় ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ বছর এখন পর্যন্ত তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তাই বছরের শেষটা দাপট দেখাতে চান বলিউড বক্স অফিসে। কারণ দীর্ঘ সময় পর এ মাসের ১২ তারিখ বড়পর্দায় ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে ফিরছেন তিনি।

ইতোমধ্যে নিজের নতুন সিনেমার প্রচারে ব্যস্ত সময় যাচ্ছে তার। এ বছর মুক্তি পাওয়া ক্যাটরিনার প্রথম সিনেমা হতে যাচ্ছে টাইগার থ্রি। তাই তার ব্যস্ততাও বেশ। সম্প্রতি ক্যাট তার ইনস্টাগ্রামে টাইগার থ্রির একটি পোস্টার শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। টাইগার থ্রি দর্শকের জন্য আসছে। ট্রেলার দিয়ে হচ্ছে যাত্রা। যার মাধ্যমে আমাদের সিনেমার প্রচার শুরু করব। আপনারা তৈরি হয়ে যান, বলিউডের টাইগার নিয়ে আমি ভারতের বিভিন্ন শহরে আপনাদের সঙ্গে দেখা করব। কথা বলব কাজের অভিজ্ঞতা নিয়ে। আশা করছি বিগত দিনে মুক্তি পাওয়া টাইগার সিরিজের সব সিনেমার রেকর্ড ভাঙবে এবারের টাইগার থ্রি।’ ক্যাটের এ পোস্ট মুহূর্তেই দর্শকের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

বিয়ের পর থেকে কাজের খবরে খুব বেশি ছিলেন না ক্যাটরিনা। এখন নিয়মিতই সিনেমার প্রচারে ভারতের বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন। কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। তবে সিনেমার প্রচারে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে এখনও দেখা যায়নি তাকে।

যশরাজ ফিল্মসের টাইগার থ্রির প্রথম কিস্তি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। এ দুটি সিনেমায়ই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনাকে। দুটিই সুপারহিট। টাইগার থ্রিতে তাই আবারও জমজমাট কিছু দেখার অপেক্ষা করছে দর্শক।

টাইগার থ্রি পরিচালনা করেছেন মণীশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও আছেন ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও।

এদিকে চলতি বছরের ১৫ ডিসেম্বর ক্যাটরিনার আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। সেখানে বিজয় সেতুপতির সঙ্গে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘ম্যারি ক্রিসমাস’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা