× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যারা নোংরা ষড়যন্ত্র করছে তাদের আল্লাহ হেদায়েত দিক : বুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৫:৪৬ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৭:০১ পিএম

যারা নোংরা ষড়যন্ত্র করছে তাদের আল্লাহ হেদায়েত দিক : বুবলী

গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলীর প্রেমের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। গতকাল সকালে হঠাৎ এ গুঞ্জন শুরু হয় ফেসবুকে।

যার মূলে রয়েছে তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নীর ফেসবুক স্ট্যাটাস। মুন্নীর সেই স্ট্যাটাসে লেখা হয়েছে, ‌‘তাপস ও বুবলীর মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছে, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।’

কিছুক্ষণ পর অবশ্য স্ট্যাটাসটি মুছে দেওয়া হয়। তবে স্ট্যাটাস এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ভেসে বেড়াচ্ছে তাপস-বুবলীর প্রেমের খবর ও মুন্নীর স্ট্যাটাসের স্ক্রিনশট।

তবে এ বিষয়ে রহস্য বেড়েছে মুন্নীর স্ট্যাটাসটি মুছে দেওয়ার পর। সত্যি ঘটনাটি কী? জানতে যোগাযোগের চেষ্টা করা হয় বুবলীর সঙ্গে। তিনি বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত সইতে হবে জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে ফোন আসছে। যা জানলাম তা বলতেও রুচিতে বাধছে। শুনেছি হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে বেশকিছু দিন ধরে। আমি যেই টিএম ফিল্মসের সঙ্গে খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি তাতেই এখন কীভাবে পরিবেশ নোংরা করবে সেই পাঁয়তারা চলছে। টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল এবং অত্যন্ত শিল্পমনা। তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহের একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন, অনেক স্নেহ করেন আমাকে। আমার পরিবারের মতো অনেক গুরত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এতো সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদের আল্লাহ হেদায়েত দিক।’

এদিকে শনিবার দুপুরে আরেক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফারজানা মুন্নীও। তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি দেওয়া হয়েছিল। তিনি লেখেন, ‌‘আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে যা আপনারা সবাই দেখেছেন। আমার প্রোফাইলটি হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে।’

প্রসঙ্গত, তাপস ও মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বুবলী। তানিম রহমান অংশু পরিচালিত এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করবেন পরীমনিও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা