× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বাংলা ভাষায় মুজিবের শো বাড়ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ১৩:১৪ পিএম

ভারতে বাংলা ভাষায় মুজিবের শো বাড়ল

ভারতের প্রেক্ষাগৃহে ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবননির্ভর সিনেমামুজিব : একটি জাতির রূপকার’। এর আগে ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বাংলাদেশ ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

মুক্তির আগে বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন দেশটির সিনেমাসংশ্লিষ্টরা। আয়োজনে সিনেমাটির মূল অভিনেতা আরিফিন শুভ ছাড়াও বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ প্রদর্শনী শেষে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর প্রশংসা করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নিয়ে বেশ উচ্ছ্বসিত শুভ। তিনি অনুভূতি জানিয়ে বলেন, ‌‘এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। অনুপ্রেরণারও।’

এদিকে দেশে মুক্তির তৃতীয় সপ্তাহ পর ভারতের দর্শকের পাশাপাশি সিনেমাটি আরব আমিরাতের দর্শকের জন্য একই দিনে মুক্তি দেওয়া হয়। দুবাইতে ছয় দিনের শো দেখানোর জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও ভারতে মাত্র তিন দিনের শোয়ের টিকিট অগ্রিম পাওয়া যায়। ভারতের অনলাইন টিকিট সাইটের তথ্যানুযায়ী ২৭, ২৮ ২৯ অক্টোবর কলকাতার বিভিন্ন হলে মোট ২৪টি শোয়ের আয়োজন করা হয়েছিল। সিনেমা হলগুলোর তালিকায় রয়েছে অ্যাক্সিস মল-রাজারহাট, সিটি সেন্টার-সল্টলেক, সিটি সেন্টার -রাজারহাট, রঙগুলি মল-বেলুড়, হিলান্দ পার্ক, নজরুলতীর্থ-সিনেমা, পিভিআর : অভনি-কলকাতা ম্যানি স্কয়ার মল-কলকাতা।

টানা তিন দিনে আটটি হলে মোট ২৪টি শো চলবে। ছাড়া হিন্দি ভাষায় সিনেমাটি সাত দিন দেখানো হবে। যেখানে ২৭, ২৮ ২৯ অক্টোবর প্রতিদিন নয়টি করে শো চললেও ৩০, ৩১ অক্টোবর এবং নভেম্বর মাত্র একটি করে মোট ৩১টি শো চালানো হয়। তবে হিন্দি ভাষার বেশিরভাগ শো কলকাতাতেই। ধারণা অনুযায়ী গোটা ভারতে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।

এদিকে দ্বিতীয় সপ্তাহে ভারতে মুজিব : একটি জাতির রূপকার সিনেমার বাংলায় শো বাড়লেও বন্ধ হয়ে গেছে হিন্দি ভাষার শো। ভারতের অনলাইন টিকিট সাইটের তথ্যানুযায়ী মুজিব সিনেমার তিন দিনের শো বাড়ানো হয়ছে। সেখানে তিন দিনে মাত্র ছয়টি শো দেখানো হবে। বলতে গেলে দ্বিতীয় সপ্তাহেই ভারতে মুখ থুবড়ে পড়েছে মুজিব। তবে দুবাইতে আরও ছয় দিন প্রবাসী বাংলাদেশিদের জন্য মুজিব সিনেমার শো বেড়েছে। ছয় দিনে মোট নয়টি শো দেখানো হবে।

মুজিব একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ, রিয়াজ আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি, দিলারা জামান, জায়েদ খান, তুষার খান অন্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা