× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন

সৌন্দর্য আর মেধা যাকে নন্দিত করেছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৩:৩২ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৩:৪৯ পিএম

সৌন্দর্য আর মেধা যাকে নন্দিত করেছে

মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় উঠেছিল ১৯৯৪ সালে। এরপর বলিউডে পা রাখেন। হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেত্রীদের একজন। শরৎচন্দ্রেরপার্বতী’রূপে যেমন তিনি সফল, তেমনি রবিঠাকুরেরবিনোদিনী’ হয়েও। প্রোভোকডের কিরণজিতের পর সম্রাট আকবরের প্রেয়সীযোধা’ হয়ে নিজেকে করেছেন পরীক্ষিত। তার নামেই প্রকাশ পায় রূপ গুণের মহিমা।

‘নিম্বুরা নিম্বুরা’ থেকেক্রেজি কিয়া রে’ দিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্যতম নৃত্যশিল্পী হিসেবেও। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন।

১৯৭৩ সালের নভেম্বর জন্মগ্রহণ করা এই জনপ্রিয় অভিনেত্রী আজ ৫০ বছরে পা দিয়েছেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ঐশ্বরিয়া জনপ্রিয়তা পেয়েছেন বিখ্যাত পরিচালক মণিরত্নম পরিচালিত তামিল ছবিইরুভার’ দিয়ে। এরপর বেশকিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেন তিনি।

বলিউডে তার প্রথম ছবিঅউর পেয়ার হোয়া গায়া’। তবে পরিচিতি আসে সঞ্জয় লীলা বানসালির সাড়া জাগানো ছবিহাম দিল দে চুকে সনম’ দিয়ে। ছবিতে তিনি দর্শককে বিমোহিত করেন সালমান খানের সঙ্গে। একই বছর মুক্তি পাওয়াতাল’ ছবিটি কোটি দর্শকের মন জয় করে নেয়। যশরাজ ফিল্মসেরমোহাব্বাতে’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্বল্প উপস্থিতিতেও নজর কেড়ে নিয়েছিলেন। এরপর আবার বড় সাফল্য আসে বানসালিরদেবদাস’ দিয়ে। সেখানে পার্বতী হয়ে মন জয় করে নিয়েছেন দর্শকের। পাশাপাশি পেয়েছেন সমালোচকদের প্রশংসাও।

দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়া কাজ করেছেন সালমান খান, শাহরুখ খানসহ সমসাময়িক প্রায় সব নায়কের বিপরীতে। তবে কখনও আমির খানের সঙ্গে সিনেমায় কাজ করেননি, কিন্তু একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে কাজ করেছেন।

দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তিনিপোনিয়িন সেলভান’ সিনেমা দিয়ে বড়পর্দায় ফেরেন। বলা চলে সিনেমা দিয়ে রাজসিক প্রত্যাবর্তন হয়েছে নায়িকার। মণিরত্নম পরিচালিত সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। পোনিয়িন সেলভান একটি তামিল ঐতিহাসিক উপন্যাসের চলচ্চিত্র রূপ। কালকি কৃষ্ণমূর্তির ইতিহাসভিত্তিক তামিল উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবি। দক্ষিণ ভারতের চোল রাজাদের ইতিহাস উপন্যাসের মূল বিষয়বস্তু, তাই ছবিটি তৈরি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এতে তাকে নন্দিনী মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা গেছে।

জানা গেছে, ঐশ্বরিয়াকে পর্দায় রানী করে তুলতে ১৮ জন শিল্পী টানা ছয় মাস কাজ করেছেন। শুধু তাই নয়, তারা দিনরাত এক করে অভিনেত্রীর অলংকার বানিয়েছেন। অলংকারের ঝলকানিতে রানী নন্দিনীর রূপে পূর্ণতা পেয়েছেন ঐশ্বরিয়া। বছর ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ঐতিহাসিক ড্রামা ঘরানার পোনিয়িন সেলভান সিনেমার দ্বিতীয় পর্ব। মুক্তির প্রথম সপ্তাহেই দুর্দান্ত ব্যবসা করেছে সিনেমাটি। সাধারণ দর্শকের সঙ্গে সমালোচকদেরও মন জয় করেছে। বক্স অফিস থেকে সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৩৪৫ কোটি রুপি। বছর মুক্তি পাওয়া এটাই একমাত্র সিনেমা তার।

ব্যক্তিজীবনে ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তাদের সংসার আলো করে রেখেছে আরাধ্যা নামে এক কন্যাসন্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা