× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিডি২৯ মাল্টিমিডিয়া থেকে আসছে ১০০গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১৬:২১ পিএম

বিডি২৯ মাল্টিমিডিয়া থেকে আসছে ১০০গান

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিডি২৯ মাল্টিমিডিয়ার অফিসে আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠানটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিডি২৯ মাল্টিমিডিয়ার অফিসে অভিনেতা, গীতিকার ও সাংবাদিকসহ মিডিয়ার অনেকে উপস্থিত ছিলেন। 

আনন্দ আয়োজন, মিষ্টিমুখ ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সুচনা করেন ভিডিও ফোনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্ণধার গীতিকার ও চলচ্চিত্র প্রযোজক জসিম উদ্দিন আকাশ। 

তিনি বলেন, ‌‘বিগত বছরগুলো শ্রুতিমধুর গান এবং রুচিশীল মিউজিক ভিডিওর আয়োজনে শ্রোতা-দর্শকদের মাঝে ‘বিডি২৯ মাল্টিমিডিয়া’ জায়গা তৈরি করে নিয়েছে। সাধারণ শ্রোতা-দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঘরনার গান প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।’ 

বর্ষ পূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার কাতার প্রবাসী জসিম উদ্দিন আকাশ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি আরও বলেন, দেশের সব গুনী শিল্পীদের নিয়ে আগামীতে কাজ করবে বিডি২৯ মাল্টিমিডিয়া। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, বিগত বছরগুলোর ন্যায় আগামী বছরগুলোতেও সবার অকৃত্রিম ভালোবাসা আর সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে বিডি২৯ মাল্টিমিডিয়া। 

তিনি একটি সুখবর দিয়ে বলেন, ‘আগামী বছরের প্রথম দিকে প্রায় ১০০ টি গানের প্রজেক্ট হাতে নিচ্ছি।’

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি২৯ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে একটি গান প্রকাশ করা হয়। গানটির শিরোনাম 'কাজল ধোয়া চোখের পানি’। গানটিতে কণ্ঠ দিয়েছে তোশিবা বেগম। গানটির গীতিকার জসিম উদ্দিন আকাশ। সুর ও সংগীত করেছেন এএইচ তূর্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা