× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোক স্টুডিও বাংলা কনসার্ট ২০২৩

একই দিনে বরিশাল মাতাবেন জেমস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১৩:০৬ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১৩:৩৮ পিএম

একই দিনে বরিশাল মাতাবেন জেমস

আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। এতে গাইবেন কোক স্টুডিও সিজন-২-এর সব শিল্পী। সারপ্রাইজ হিসেবে আরও কয়েকজন শিল্পীকেও কনসার্টে দেখা যেতে পারে। তারা কোক স্টুডিওর সঙ্গে যুক্ত নন। তারা আসবেন অতিথি শিল্পী হয়ে। সেই তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে থাকার কথা ছিল নগর বাউল জেমসের। তবে তিনি এই কনসার্টে পারফর্ম করছেন না বলে নিশ্চিত করেছে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। 

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর জানান, কোক স্টুডিও কনসার্টে জেমসের অংশ নেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো কথা হয়নি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আগে থেকেই ১০ নভেম্বর বরিশালে কনসার্ট চূড়ান্ত করা ছিল নগরবাউলের। এরপরও কোক স্টুডিওর কনসার্টে জেমসের নাম জড়ানো দেখে অবাক হয়েছেন তিনি। জেমসের অংশগ্রহণের খবরে বিস্ময় প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলার পিআর প্রতিষ্ঠান বেঞ্চমার্কও। তারা জানায়, কেন এমন খবর ছড়িয়ে পড়েছে তা তাদের জানা নেই।

জেমসকে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও থেমে নেই কোক স্টুডিও বাংলা কনসার্টের প্রচারণা। টিকিট বিক্রির জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রমোশন চালিয়ে যাচ্ছে। তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছেন নতুন শিল্পী ও ব্যান্ড। সারপ্রাইজ হিসেবে এখন পর্যন্ত ঘোষণা এসেছে কণ্ঠশিল্পী মিজান ও জালালি সেট ব্যান্ডের নাম।

জানা গেছে, গতবারের মতো এবারও এ কনসার্টে পারফর্ম করবেন কোক স্টুডিও বাংলা সিজন-২-এর শিল্পীরা। এই তালিকায় আছেন শায়ান চৌধুরী অর্ণব, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, ব্যান্ড মেঘদল, ফুয়াদ আল মুক্তাদির, ইমন চৌধুরী, অনিমেষ রায়, ডটার অব কোস্টাল ব্যান্ড, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস। এ বছরের ভালোবাসা দিবসে ‘মুড়ির টিন’ গান দিয়ে শুরু হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। শেষ হয় হাসন রাজার ‘দিলারাম’ গানের মাধ্যমে। প্রথম সিজনে ১০টি গান থাকলেও দ্বিতীয় সিজনে প্রকাশ করা হয় ১২টি গান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা