× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ নভেম্বর আসছে অসম্ভব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৫:৫৭ পিএম

৩ নভেম্বর আসছে অসম্ভব

সিনেমা নির্মাণে এলেন একসময়ের জনপ্রিয় চিত্রতারকা অরুণা বিশ্বাস। তার পরিচালিত প্রথম ছবিঅসম্ভব’। ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষিক্ত হচ্ছেন। সরকারি অনুদান পেলেও ছবিটি নির্মাণে আরও বেশি অর্থ বিনিয়োগ করতে হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

নভেম্বর দেশের সিনেমা হলে মুক্তি পাবে অসম্ভব। মুক্তি উপলক্ষে চ্যানেল আইয়ের ছাদবারান্দায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ, মিশা সওদাগর, শহীদুল ইসলাম সাচ্চু অনেকে। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মাসুম আজিজ, আল মামুন জ্যোতিকা জ্যোতি।

ছাড়া উপস্থিত ছিলেন অসম্ভব সিনেমার অভিনয়শিল্পী সোহানা সাবা, স্বাগতা, শাহেদ শরীফ খান প্রমুখ।

সংবাদ সম্মেলনের মঞ্চে আবেগতাড়িত অরুণা নিজেকে সামলাতে পারেননি। সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছিল। চোখ থেকে গড়িয়ে পড়ছিল অশ্রুবিন্দু। তবে অশ্রু আনন্দের, আবেগের। তিনি বলেন, ‘এটি প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ঠাসবুনন গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত একটি গল্প। সিনেমাটিতে আমাদের ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আছে, কমার্শিয়াল গল্পের ধাঁচ আছে।’

অরুণা বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ শরীফ খান, জিনাত শানু স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ এবং একটি বিশেষ চরিত্রে স্বনামে যাত্রাসম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস।

সিনেমাটি প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘আমাদের সিনেমায় শাকিব খান নেই কিন্তু আমাদের সিনেমার শাকিব খান হলো আমাদের গল্প, আমাদের আন্তরিকতা, আমাদের সর্বোচ্চ চেষ্টা আমাদেরঅসম্ভব”-এর অসম্ভবসুন্দর টিম স্পিরিট! আমরা নভেম্বরে আসছি অসম্ভব সিনেমাটি নিয়ে সিনেমা হলে।’

সিনেমায় প্রথমবারের মতো কবি অতুলপ্রসাদ সেনের গান চিত্রায়িত হয়েছে; যা বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসেও এই প্রথম। অতুলপ্রসাদ সেন রচিতমোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ গানটি সিনেমাটিতে দেখতে পাবেন দর্শক। ছাড়া সিনেমার মাধ্যমে কিংবদন্তি গীতিকবি চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান শাড়ি’ দেখার সৌভাগ্যও হবে ভক্তদের।

অসম্ভব চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের গানও ব্যবহার করা হয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন অণিমা রায়, চম্পা বণিক।

অরুণা বিশ্বাসের মূল কাহিনী সার্বিক তত্ত্বাবধানে প্রসূন বিশ্বাস মিঠু। সংলাপ কাহিনী বিন্যাসে ছিলেন মুজতবা সউদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা