× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে আইনের শরণাপন্ন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২২ ১৭:০৬ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২২ ২২:৪৮ পিএম

 শাকিব খান। ফাইল ফটো

শাকিব খান। ফাইল ফটো

চিত্রনায়ক শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে অহেতুক গুজব, মিথ্যাচার ও নানাভাবে হেয় করায় ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ এনে আইনের শরণাপন্ন হলেন শাকিব খানের ম্যানেজার মো. মনিরুজ্জামান। 

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর)  রাতে গুলশান থানায় শাকিব খানের পক্ষে মনিরুজ্জামান অভিযোগপত্রটি দায়ের করেন।

মূলত বাধ্য হয়ে শাকিবের পক্ষে আইনের আশ্রয় নিয়েছেন মো. মনিরুজ্জামান। জিডিতে তিনি যথাযথ তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। পরে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শাকিবকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে ব্যঙ্গাত্মক আকারে প্রকাশ করে।

ব্যক্তিজীবন টেনে মানহানিকর কনটেন্ট নির্মাণ করায় ১৩ ইউটিউব চ্যানেল ও কয়েকটি ফেসবুক পেজ। আর এ বিষয়টিকে কেন্দ্র করে ওই অপরাধীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়ক শাকিব খান।

গণমাধ্যমে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান জানিয়েছেন, ‘সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩২৭। বিষয়টা তো সাইবার অপরাধের আওতায় পড়ে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পুরো বিষয়টি তদন্তাধীন।’

সপ্তাহখানেক আগে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন, ‘ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। আর এসব ভুয়া বিষয়ের ওপর ভিত্তি করে কয়েক দিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’


প্রবা/টিএম/এসএস/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা