বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২২ ১৫:৩০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২২ ১৫:৫৭ পিএম
তারকাদের ব্যক্তিজীবন সব সময় থাকে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তারকারা তাই নিজ জীবন নিয়ে থাকেন বেশ সতর্ক। তবে বিতর্ক তো আর সব সময় এড়ানো যায় না। এমনটাই ঘটেছে দক্ষিণী অভিনেতা বাবলু পৃথ্বীরাজের ক্ষেত্রে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার এই তারকা অভিনেতা।
জানা গেছে, নিজের থেকে ৩৩ বছরের ছোট এক তরুণীকে বিয়ে করেছেন পৃথ্বীরাজ। তরুণী মালয়েশিয়ার বাসিন্দা।
এদিকে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ২৩ বছর বয়সি এক মালয়েশিয়ান তরুণীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৫৬ বছরের বাবলু। এ খবর প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে গিয়েছেন অভিনেতার ভক্তরা। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বাবলু।
১৯৯৪ সালে বাবলুর প্রথম বিয়ে হয়েছিল। তার এক পুত্রসন্তানও রয়েছে। তবে তিনি শারীরিক জটিলতায় ভুগছেন। স্ত্রী বীণার সঙ্গে বাবলুর সম্পর্কের অবনতি ঘটেছে বলে শোনা গেছে। তবে এ নিয়ে তারা কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। এমনও খবর শোনা যায়, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আবার কেউ দাবি করেছেন, বীণার সঙ্গে সম্পর্কে আগেই ইতি টেনেছেন পৃথ্বীরাজ। কয়েক বছর ধরেই নাকি তারা আলাদা থাকছেন।
প্রবা/এসএস/জেও