× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও ফিরছে খলনায়ক?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ১৩:১৩ পিএম

আবারও ফিরছে খলনায়ক?

প্রযোজক সুভাষ ঘাই এবং তার স্ত্রী মুক্তার বিবাহবার্ষিকী উদযাপনে একসঙ্গে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন তারকা। সেখানে দেখা গেলখলনায়ক’ ছবির মাধুরী দীক্ষিতসঞ্জয় দত্তকে। তাদের সঙ্গে আরও ছিলেন জ্যাকি শ্রফ অনুপম খের। দুজনও ছিলেনখলনায়কে।

নতুন ফ্রেমে পুরোনো সিনেমার তারকাদের একসঙ্গে দেখে নেট দুনিয়ায় উঠেছে আলোচনা। ভাইরাল হওয়া ছবিটি নজর কেড়েছে সবার। তাদের কৌতূহল, নতুন গল্পে নতুন আমেজ নিয়ে আবারও কি ফিরছে খলনায়ক?

সুভাষ ঘাইয়ের বিবাহবার্ষিকীতে যোগ দিয়েছেন মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও। বেশ হাস্যোজ্জ্বল দেখা গেল সবাইকে।

পার্টির অন্দরের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন শ্রীরাম নেনে। গ্রুপ ছবি শেয়ার করে স্ত্রী মাধুরীকেও ট্যাগ করেছেন।

তারকাদের এক ফ্রেমে দেখে খলনায়ক সিক্যুয়েলের কাজ চলছে কি না জানতে চেয়েছেন নেটিজেনরা। একজন ভক্ত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গোটা খলনায়ক টিম’। আর একজন লিখেছেন, ‘খলনায়ক সিজন কি আসছে?’ কেউ লিখেছেন, ‘এক ফ্রেমে সব কিংবদন্তি’। তবে সেসবের কোনো উত্তর মেলেনি।

নব্বইয়ের দশকে সঞ্জয়ের সঙ্গে মাধুরীর জুটি দর্শকের পছন্দে ছিল।সাজন’, ‘থানেদার’, ‘খলনায়ক’-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছিলেন সঞ্জয়-মাধুরী জুটি। ক্যামেরার এপারেও দুই তারকার প্রেমের সম্পর্ক দানা বেঁধেছিল। তা নিয়ে এখনও বলিপাড়ায় চর্চা হয় বিস্তর।

সঞ্জয়ের খলনায়ক ছবির বিখ্যাত গাননায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি এতটাই জনপ্রিয় যে তার ছাপ পড়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানেরজওয়ান’ ছবিতেও।

সম্প্রতি ৩০ বছরে পা রেখেছে সুভাষ ঘাই পরিচালিত খলনায়ক ছবিটি। সে উপলক্ষে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিচালকসহ সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ। সেখানে তারা খলনায়ক নির্মাণ মুক্তির স্মৃতিচারণা করেন। সেই খলনায়ক নতুন করে ফিরলে ব্যাপারটা যে জমে ক্ষীর হবে, তা বোঝা যাচ্ছে নেট দুনিয়ায় চোখ রাখলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা