× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও জুটি বাঁধলেন সাইফ খান ও নিপুণ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২২ ১৪:৪৯ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২২ ১৫:০৭ পিএম

আবারও জুটি বাঁধলেন সাইফ খান ও নিপুণ

আবারও জুটি বাঁধলেন নিপুণ আক্তার ও সাইফ খান। ঢাকার উত্তরায় একটি শুটিং হাউসে উত্তম আকাশের পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন নিপুণ ও সাইফ। বিজ্ঞাপনটিতে একটি জিঙ্গেল রয়েছে।

এর আগেও অভিনেতা সাইফ খান ও অভিনেত্রী নিপুণ আক্তার জুটি বেঁধে অভিনয় করেছেন। এ জুটি ‘বন্ধু মায়া লাগাইছে’তে অভিনয় করেছেন।

দীর্ঘদিন পর নিপুণের সঙ্গে কাজ করে সাইফ খান তার আনন্দের কথা জানান। তিনি বলেন, ‘নিপুণের সঙ্গে কাজ করা সব সময় উপভোগ্য। তার সঙ্গে প্রথম সিনেমা বন্ধু মায়া লাগাইছেতে অভিনয় বেশ সুখকর অভিজ্ঞতা ছিল আমার জন্য। আশা করি নতুন বিজ্ঞাপনচিত্রটি সবার পছন্দ হবে।’

জানা গেছে, শিগগিরই এডিটিং, কালারসহ বাকি কাজ শেষ করে বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।


প্রবা/এলএ/এসএস/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা