× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোক স্টুডিও কনসার্টে চমক জেমস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ১২:৩২ পিএম

কোক স্টুডিও কনসার্টে চমক জেমস

আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। এতে গাইবেন কোক স্টুডিও সিজন-২-এর সব শিল্পী। সারপ্রাইজ হিসেবে আরও কয়েকজন শিল্পীকেও কনসার্টে দেখা যেতে পারে। তারা কোক স্টুডিওর সঙ্গে যুক্ত নন। তারা আসবেন অতিথি শিল্পী হয়ে। সেই তালিকায় সবচেয়ে বড় চমক নগর বাউল জেমস।

জানা গেছে, আগামী ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। তবে কনসার্টে জেমসের অংশ নেওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোক। এদিকে বেশ কিছু সূত্র বলছে, প্রথম পর্বের কনসার্টের মতো এবারের পর্বেও জেমসকে দেখা যাবে মঞ্চে। তার অংশ নেওয়ার বিষয়টি কনসার্টের এক সপ্তাহ আগে কোক স্টুডিওর ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। সেখানে জেমস গাইবেন তার জনপ্রিয় সব গান। 

এবারের কনসার্টে গান করবেন অর্ণব-সুনিধি, অর্ণব-হামিদা বানু, ইসলাম উদ্দিন পালাকার-প্রীতম, মেঘদল, দলছুট, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায় ও ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাসসহ অনেকে।

এর আগে আঞ্চলিক ভাষা বা চাটগাঁইয়া ভাষার ‘মুড়ির টিন’ দিয়ে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সিজন শুরু হয়। প্রথম গানটিই দর্শকের কাছে বেশ সাড়া ফেলে। এতে অংশ নেন দেশের তিন প্রতিভাবান তরুণ শিল্পী রিয়াদ হাসান, তৌফিক আহমেদ এবং পল্লব। এটি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ১ কোটি ৬০ লাখ মানুষ দেখেছে। এরপর একে একে বনবিবি, নাহুবো, দাঁড়ালে দুয়ারে, দেওরা, নদীর কূলসহ দ্বিতীয় মৌসুমে ১২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। যার বেশিরভাগই হয়েছে তুমুল সমাদৃত। উল্লেখ করা যায় ‘দেওরা’ গানের কথা। প্রীতম হাসানের সঙ্গে এই গানে হাজির হয়ে বাংলা গানের শ্রোতাদের মন মজিয়েছেন বিখ্যাত পালাকার ইসলাম উদ্দিন। কিশোরগঞ্জের এই শিল্পীর প্রাণবন্ত উপস্থাপনা ও গায়কীতে গানটি পৌঁছে গেছে বিশ্বের শ্রোতাদের কাছে। পাশাপাশি ‘কথা কইও না’ গানটিও দারুণ সমাদৃত হয়েছে শ্রোতাদের কাছে।

প্রথম সিজনের মতো এবারও সংগীতে, একাধিক গানে ফিউশন করেন সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। সবশেষ ‘দিলারাম’ গান দিয়ে শেষ হয় দ্বিতীয় সিজন। একটি সূত্র জানিয়েছে, এবার তৃতীয় আসরের প্রস্তুতি নিচ্ছে কোক স্টুডিও বাংলার কর্তৃপক্ষ। শিগগিরই এর কাজ শুরু হবে। তার আগে হবে দ্বিতীয় সিজনের শিল্পীদের নিয়ে কনসার্টটি। কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া কোকাকোলার ৬০০ মিলি ও ১.২৫ লিটার বোতলের লেবেল খুলেও পাওয়া যাবে কনসার্টের টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা