× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোনের জন্য প্রিয়াঙ্কার ভালোবাসা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১২:১৭ পিএম

বোনের জন্য প্রিয়াঙ্কার ভালোবাসা

ভারতের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসকে বিয়ের পর এখন আমেরিকায় স্থায়ী হয়েছেন তিনি। বলিউডের সিনেমায়ও তাকে এখন আর নিয়মিত দেখা যায় না। দীর্ঘ সময় ধরে ভারতেও আসেন না তিনি। তবে পরিবারের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখেন বলিউডের এই দেশি গার্ল।

সম্প্রতি প্রিয়াঙ্কা তার আদরের ছোট বোন পরিণীতি চোপড়ার বিয়েতে না এসে সংবাদের শিরোনাম হন। তবে বিয়েতে না আসতে পারলেও প্রিয়াঙ্কা তার বোনের জন্য ভালোবাসা উপহার ঠিকই পাঠিয়ে দিয়েছিলেন।

এবার পরিণীতির জন্মদিনে প্রিয়াঙ্কা এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে সবাইকে চমকে দিলেন। ২২ অক্টোবর পরিণীতির ৩৫তম জন্মদিন ছিল। প্রতিবছর এই দিনটি পরির সঙ্গে কাটানোর চেষ্টা করেন প্রিয়াঙ্কা। তবে এবার দূরে থাকায় পরির সঙ্গে দেখা হচ্ছে না তার। তাই জন্মদিনের দিন সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা পরিণীতির সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে পরিণীতির পারিবারিক নাম তিশা সম্বোধন করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লেখেন, ‘তোর সঙ্গে দেখা হয় না অনেকদিন। সেদিনও তোকে কোলে নিয়ে আমাদের বাগান দিয়ে দৌড়েছি। আজ তোর ৩৫তম জন্মদিন। ব্যস্ততার কারণে তোর বিয়েতেও আসতে পারিনি। আমার ওপর রাগ করিস না। আমাদের খুব দ্রুত দেখা হবে। এরপর একসঙ্গে তোর বিয়ে জন্মদিন পালন করব। ভালোবাসা নিস তিশা।’

প্রিয়াঙ্কা বলিউড থেকে দূরে সরে থাকলেও বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় আসেন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। সম্প্রতি তিনি বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। এই ইন্ডাস্ট্রিতে আর কাজ না করার কথাও জানান। তিনি জানান, নির্মাতাদের কাছ থেকে গায়ের রঙের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন। তাই এখানে তিনি কাজ করবেন না। যার কারণে ফারহান আখতারেরজি লে জারা’ সিনেমা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা