× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেপ্লেক্সে টিকিট সংকট, শো বাড়লো মুজিব সিনেমার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৪:১৫ পিএম

সিনেপ্লেক্সে টিকিট সংকট, শো বাড়লো মুজিব সিনেমার

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি দেশবাসীকে সিনেমা দেখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তির দিন থেকেই সিনেমা হলে সাড়া ফেলছে সিনেমাটি। যার কারণে দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে। সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে, দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হলে চলবে ‘মুজিব’, যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। 

এদিকে আজ রবিবার জানা গেল, সিনেপ্লেক্সগুলোতে টিকিট সংকট চলছে ‘মুজিব’ সিনেমার। তাই বাড়ানো হয়েছে। মুক্তির প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ২০টি শো চলছিল সিনেমাটির। তবে দর্শক চাহিদার কারণে শো বাড়িয়েছে কর্তৃপক্ষ। একই অবস্থা ছিল প্রায় সমগ্র বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোতে। নতুন সপ্তাহেও সিনেপ্লেক্সগুলোতে উপচে পড়ছে ভিড়।

এদিকে জানা গেল, ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় ৬টি,  সীমান্ত স্কয়ারে ৬টি, মহাখালীর এসকেএস টাওয়ারে ৬টি, বিজয় স্মরণীর মিলিটারি জাদুঘরে ২টি, চট্টগ্রাম ও রাজশাহীতে যথাক্রমে ৬টি ও ১টি করে মোট ২৭টি শো চলছে।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে। 

২০২১ সালের জানুয়ারির শেষদিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা