× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিবের প্রিয়তমা এবার কবি রাজের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৩:৪৬ পিএম

শাকিবের প্রিয়তমা এবার কবি রাজের

শাকিব খানকে নিয়ে ‘সত্তা’ সিনেমা বানিয়ে প্রশংসিত হয়েছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। এরপর সেই নায়ককে নিয়ে তিনি ‘কবি’ নামের একটি সিনেমা বানাতে চেয়েছিলেন। আগ্রহী শাকিব খানও পরিচালককে জানিয়েছিলেন, ছবিটি তিনি নিজেই প্রযোজনা করবেন।

তবে শেষ পর্যন্ত শাকিব খানকে ছাড়াই সিনেমা সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন কল্লোল। তার ছবিতে কবি হয়ে আসবেন শরীফুল রাজ। আর সেখানে নায়িকা হিসেবে দেখা যাবে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার অভিনেত্রী কলকাতার ইধিকা পাল।

রাজ নিজেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি পূজার জন্য বাইরে আছি। এটা নিয়ে পরে আলাপ করতে চাই।’

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী সপ্তাহে সিনেমাটির পরিচালক কল্লোল কলকাতায় গিয়ে অফিসিয়ালি চুক্তি করবেন ইধিকা পালের সঙ্গে। আপাতত সেরেছেন মৌখিক আলাপ। রাজও এসময় কলকাতায় থাকবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা