× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে শুরু হয়েছে মুজিবের প্রচার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১২:৪৯ পিএম

ভারতে শুরু হয়েছে মুজিবের প্রচার

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। এটি নির্মাণ করেছেন বায়োপিকের মাস্টার খ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। বাংলাদেশে ১৩ অক্টোবর ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। চলতি সপ্তাহে এর প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে ১৬১টিতে এসেছে।

এদিকে সিনেমাটি ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। এ উপলক্ষে প্রচারও শুরু হয়েছে ভারতজুড়ে।

গতকাল বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন এ তথ্য। তিনি পোস্টে লিখেছেন, ‌‘ভারতজুড়ে শুরু হয়েছে মুজিব সিনেমার প্রচার। বাংলা ও হিন্দি ভাষায় ভারতে মুজিব : একটি জাতির রূপকার মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর।’ স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি ছবিও পোস্ট করেছন।

মুজিব : একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে আরিফিন শুভ ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। অন্যদিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রিয়াজ আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি, দিলারা জামান, জায়েদ খান, তুষার খান প্রমুখ।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র এবং বাংলাদেশ থেকে বাংলা সংলাপ লিখেছেন সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও আনাম বিশ্বাস। সিনেমাটির শুটিং ভারতের মুম্বাইতে ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় এবং একই বছরের ডিসেম্বরে এর কাজ সম্পন্ন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা