× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুরন্ত টিভিতে রঙিন দুর্গোৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১২:৪৮ পিএম

দুরন্ত টিভিতে রঙিন দুর্গোৎসব

দুরন্ত টিভি দুর্গাপূজার বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে আছে নাটক ও আড্ডা অনুষ্ঠান। দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’ সিজন-২-এর পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ জুনি, কাওসার। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাহনাজ খুশি, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমন এবং আরও অনেকে।

নাটকটি দেখা যাবে ২২, ২৩, ২৪ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট, দুপুর ২টা ও রাত ৯টায়।

এ নাটকের গল্পে দেখা যাবে : ডা. সফদার চৌধুরী এবং তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গাপূজা ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসব ঘিরে শিশুরা ইউটিউবের জন্য একটি গানের ভিডিও তৈরির পরিকল্পনা করে। গানের ভিডিও কেন্দ্র করে শিশুদের মধ্যে মনোমালিন্য হয়। তা দেখে সফদার দাদু নিজের শৈশবের স্মৃতিচারণা করেন।

ছোটবেলায় পূজা উপলক্ষে নাটকের আয়োজন করা হলে সেই নাটকের কাজ করতে গিয়ে এক বন্ধুর সঙ্গে সফদার দাদুর মনোমালিন্য হয়। একসময় তারা বড় হয়ে যান, কিন্তু সেই বন্ধুকে আর খুঁজে পান না। এ ঘটনায় সফদার দাদুকে আবেগপ্রবণ হয়ে যেতে দেখে শিশুরা দাদুর শৈশবের বন্ধুকে খুঁজে বের করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে তারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় এবং নানান মজার ঘটনা ঘটিয়ে দাদুর বন্ধুকে খুঁজে পায়।

এদিকে দুরন্ত টিভির দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় আড্ডা’য় শিশুদের সঙ্গে তাদের দিদার গল্পকথায় উঠে আসবে একাল-সেকালের পূজার নানান মজার গল্প ও পৌরাণিক কাহিনী। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ এবং তাদের দিদা চরিত্রে দেখা যাবে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ২৩ অক্টোবর সোমবার দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টায়।

শারদীয় দুর্গোৎসবে দুরন্ত টিভিতে আরও থাকছে ২২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’, ২৪ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’ এবং বিজয়া দশমীর বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’ সন্ধ্যা ৬টায় ও ‘আলোয় ভুবন ভরা’ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা